রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ

Share:

নিজস্ব প্রতিনিধি : রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট। শুক্রবার থেকেই তাঁর হাতে অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন অধ্যক্ষ নির্বাচন কার্য সম্পন্ন হবে।

জানা গিয়েছে, গত ২৬ মার্চ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজি মহারাজের প্রয়াণের খবর শুনে চেন্নাই থেকে কলকাতায় চলে এসেছিলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। এখন তিনি বেলুড় মঠেই রয়েছেন। স্বামী গৌতমানন্দজি মহারাজ তামিলনাড়ুর বাসিন্দা। দিল্লির রামকৃষ্ণ মিশনে যোগ দিয়ে স্বামী গৌতমানন্দজির সন্ন্যাস জীবন শুরু হয়। স্বামী যতীশ্বরানন্দজির কাছ থেকে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এরপর ভারতের বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মিশনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বর্তমানে চেন্নাই রামকৃষ্ণ মিশনের দায়িত্ব তাঁর ওপরই দেওয়া ছিল। দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বভার সামলেছেন। এবার অন্তর্বর্তীকালীন অধ্যক্ষের দায়িত্ব তাঁকে দেওয়া হল।

তিন দিন আগেই রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজি মহারাজ প্রয়াত হয়েছিলেন। এরপরই বেলুড় মঠের ১৭ তম প্রেসিডেন্ট মহারাজের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে পরবর্তী প্রেসিডেন্ট মহারাজ ঘোষণা করার আগে স্বামী গৌতমানন্দজি মহারাজ অধ্যক্ষের ভূমিকা পালন করবেন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর