বাংলায় সমস্ত কাজ বন্ধ করল আইপ্যাক! ‘খবর ভিত্তিহীন’ বিবৃতি তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাতে সব ধরনের কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। আগামী ২০ দিন কর্মচারীদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইপ্যাকের পক্ষ থেকে বলা হয়েছে, আইনি বাধ্যবাধকতার কারণে আপাতত বন্ধ রাখা হচ্ছে কাজ। আগামী ১১ মে পর্যন্ত কর্মচারীদের ছুটিতে পাঠানো হয়েছে। তারপরে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।কাজ বন্ধ করে দেওয়ার খবরকে ‘ভিত্তিহীন’ বলল তৃণমূল। দলের সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছে, আই-প্যাক এখনও তৃণমূলের সঙ্গেই কাজ করছে।

ইমেল করে আই প্যাকের পক্ষ থেকে কর্মীদের ছুটির কথা জানানো হয়েছে। বলা হয়েছে, আইনকে শ্রদ্ধা করে  সহযোগিতা করার জন্য এই সিদ্ধান্ত। আরও বলা হয়েছে, প্রয়োজন হলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আইপ্যাক কর্মীরা। তাঁরা যেন ধৈর্য ধরেন, সেই কথাও বলা হয়েছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি আসনে দুই দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে। আইপ্যাক যে  বিরতির কথা বলেছে, তা শেষ হতে হতে রাজ্যে ভোটপর্ব মিটে যাবে। নতুন সরকারও গঠন হয়ে যাবে। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে,  সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। আইপ্যাকের পশ্চিমবঙ্গের দল তৃণমূলের সঙ্গে কাজ করছে। রাজ্য জুড়ে পরিকল্পনা অনুযায়ী প্রচারের কাজ চলছে। ময়দান থেকে মনোযোগ সরানোর জন্য ইচ্ছা করে এই কথা ছড়ানো হচ্ছে।

সূত্রের খবর, শনিবার মধ্যরাতে কর্মীদের ইমেল মারফত এই বিরতির কথা বলা হয়েছে। এই বিষয়ে তৃণমূলের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর, মাঠে-ময়দানে আইপ্যাকের যে কর্মীরা রয়েছেন, তাঁরা কী ভাবে কাজ করবেন, স্পষ্ট নয়। সল্টলেকের আইপ্যাকের দফতরে শনিবার কর্মরত কর্মীদের ডেকে পাঠিয়েছিলেন কর্তৃপক্ষ। তারপরেই কিছু হতে চলেছে বলে মনে হচ্ছিল। রাতেই ইমেল মারফত জানানো হয় বিরতির কথা। আসন্ন নির্বাচনে পরবর্তী ধাপে তৃণমূল কী ভাবে কাজ করবে, আইপ্যাক এই বিরতির সময়ে কী করবে তা স্পষ্ট নয়। 

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের