এক সময়ে ছিলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার, এবার ডোমকলের দুয়ারে-দুয়ারে ভোট চাইছেন হুমায়ুন

Share:

নিজস্ব প্রতিনিধি , ডোমকল: একটা সময় ছিলেন জেলার পুলিশ সুপার। কড়া হাতে সামলেছেন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি। মুর্শিদাবাদ জেলাতে পুলিশ সুপার পদে থাকাকালীন বহু অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। সেই জেলাতেই এবার তিনি ভোট প্রার্থী। তৃণমূলের প্রার্থী হিসেবে আবার মুর্শিদাবাদে বুধবার দুপুরে পা রাখলেন হুমায়ুন কবীর(Humayun Kabir)। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এবারে মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল প্রার্থী। মঙ্গলবার নাম ঘোষনার পর বুধবার মুর্শিদাবাদে এলেন তিনি। প্রথমেই নব নিযুক্ত মুর্শিদাবাদ পুলিশ সুপার শচীন  এর সঙ্গে দেখা করেন তিনি।

সেখান থেকে বেরিয়ে সাংবাদিক দের সাথে কথা বলেন প্রাক্তন আইপিএস অফিসার।হুমায়ুন কবীর জানান, তিনি বহু বছর এখানে চাকরি সূত্রে থেকেছেন। এখনকার সমস্ত কিছু তার চেনা ও জানা।একসময় মুর্শিদাবাদ সিন্ডিকেট রাজ ছিল। সেই রাজ শেষ করেছেন তিনি। পাশাপশি নাম না করে অধীর রঞ্জন চৌধুরী প্রসঙ্গে বলেন ,জেলে মেরে ফেলবে বলে যে বক্তব্য দিয়েছিলেন।তিনি সেই সময় তার পরিপ্রেক্ষিতে তিনি ডিউটি পালন করছিলেন। কাউকে মেরে হাত গন্ধ করে তিনি আসেন নি। তার সঙ্গে তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সৈনিক তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay) এর নির্দেশ মতো এখানে তিনি প্রার্থী হয়েছেন। আবার তৃণমূল জিতবে ।

চতুর্থ বারের মতো তৃণমূল ক্ষমতায় আসছে। ডোমকলের মানুষের কাছে পৌঁছে যাব বলেই জানান তিনি। গাড়িতে উঠে দলীয় নেতৃত্বের সঙ্গে পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার আগে ভিক্ট্রি সাইন দেখান প্রাক্তন আইপিএস অফিসার।তিনি জানান জোর কদমে প্রচারে নামবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা নিয়ে তিনি ডোমকলে ভোটারদের দরজায় দরজায় যাবেন। উন্নয়ন তাঁর একমাত্র লক্ষ্য। দীর্ঘ চাকুরী জীবনে একাধিক পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন এই আইপিএস অফিসার। ডেবরার পর এবার তার লক্ষ্যস্থল ডোমকল।

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর