মায়াপুরে রুম বুকিংয়ের নামে ভক্ত ও পর্যটকদের সঙ্গে প্রতারণা, FIR দায়ের করল ইসকন

Share:

 নিজস্ব প্রতিনিধি:  সামনেই রয়েছে দোল। তার আগে শীতের মরশুমে মায়াপুর ইসকনের মন্দিরে উপচে পড়ছে ভিড়। এই আবহেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। মায়াপুরে রুম বুকিংয়ের নামে ভক্ত ও পর্যটকদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণা করা হয়েছে বলেই জানা গিয়েছে। এই বিষয়ে ইসকন মন্দির কর্তৃপক্ষের থেকে দায়ের করা হয়েছে এফআইআর।    

মায়াপুর ইসকন কর্তৃপক্ষ  অনলাইনে আবাসন প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে।     ইতিমধ্যেই ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু ভক্ত ও পর্যটকরা অনলাইনে রুম বুক করে প্রতারণার শিকার হয়েছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ঘটনাতে মন্দির কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে। বর্তমানে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাইবার অপরাধ দমন সংস্থার তদন্তাধীন। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সেই তথ্য খুঁজে বের করার জন্য চলছে তদন্ত। 

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে নগদে দেওয়া যাবে না টোল ট্যাক্স, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ-ভিত্তিক বুকিং চ্যানেল তৈরি করেছে। যেখানে মায়াপুরের জনপ্রিয় আবাসন কেন্দ্র—প্রভুপাদ ভিলেজ, ইসোদ্যান, গাদা ভবন, কঞ্চ ভবন ও গীতা ভবন—এ ঘর ভাড়া দেওয়ার মিথ্যা দাবি করা হচ্ছে। এই বিষয়ে সতর্ক করে ইসকন ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছে কর্তৃপক্ষের চিহ্নিত ওয়েবসাইট হল www.prabhupadvillage.com । জানানো হয়েছে কে লিঙ্কগুলির মাধ্যমে প্রতারণা করা হচ্ছে সেগুলি দেখতে অত্যন্ত পেশাদার ও বিশ্বাসযোগ্য। কলকাতা ইসকনের ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, “এই ওয়েবসাইটগুলি দেখতে অত্যন্ত পেশাদার ও বিশ্বাসযোগ্য। উৎসবের সময় ঘরের চাহিদা বেশি থাকায় তারা কখনও ছাড় বা বিশেষ সুবিধার প্রলোভন দেখায়, এবং পুরো টাকা নেওয়ার পর হঠাৎই উধাও হয়ে যায়।” তিনি আরও বলেন, “বয়স্ক বাবা-মা ও শিশুদের নিয়ে মানুষ নিশ্চিত বুকিংয়ের আশা করে আসেন, আর এখানে এসে জানতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। বহু ক্ষেত্রে পুরো টাকাটাই লুট হয়।” 

আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে রাধারমণ দাস,  জানান, এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ স্তরে জানানো হয়েছে। তিনি আরও বলেন, “এটি বিশ্বাস ও আস্থার উপর গুরুতর অপরাধমূলক আঘাত। শুধু ভক্তরাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ পর্যটকরাও আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। আইএসকন মায়াপুর এফআইআর দায়ের করেছে এবং আইন তার নিজস্ব পথে এগোচ্ছে। এই প্রতারকদের রুখে না দেওয়া পর্যন্ত জনসচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা।” টাকা দেওয়ার আগে ওয়েবসাইটের ইউআরএল ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। 

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫