ভোট গণনা দোরগোড়ায়, ইসলামপুরে বোমাতঙ্কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর: ভোট গণনা দোরগোড়ায়। শুক্রবার ইসলামপুরে বোমাতঙ্কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড(Bomb Squard) এবং সিআইডি-কে। ঘটনাটি ঘটেছে দাড়িভিট(Darivit) এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকার চা বাগানে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। চা বাগানের ভিতরে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান তারা। সন্দেহ হওয়ায় ব্যাগটি খুলতেই চক্ষু চরক গাছ হয়ে যায় তাদের। কারণ ব্যাগের ভেতরে বোমার মতো একাধিক বস্তু দেখতে পান তারা।

সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় ইসলামপুর থানার (Islampur P.S.)পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। ইতিমধ্যেই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে যেই বস্তু উদ্ধার হয়েছে তা আদৌ বোমা নাকি অন্যকিছু সেটি খতিয়ে দেখতে বোম স্কোয়াড এবং সিআইডি-কে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার আধিকারিকরা। ওই এলাকায় যাতে ভিড় জমে তার জন্য উৎসুক জনতাকে দুরে সরিয়ে দিয়েছে পুলিশ।

কে বা কারা ঐ ব্যাগ রেখে গিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মে দিবসের দিন চা বাগানের ভিতর কারা এই ধরনের বিস্ফোরক রেখে গেল তার উত্তর খুঁজছে পুলিশ।এদিকে, ইসলামপুরে চা বাগানে এই বোমা জাতীয় বস্তু পাওয়ার পর ওই জেলার স্ট্রং রুমের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। টহলদারি বাড়ানো হয়েছে। শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সোমবার সম্পন্ন করতে উত্তর দিনাজপুর জেলার পুলিশ জোরদার নজরদারি চালাচ্ছে। এর পাশাপাশি স্ট্রং রুমে(Strong Room) কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরদারিতো রয়েছে।

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ