বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার সিআরপিএফ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ।গ্রেফতার এক সিআরপিএফ জওয়ান।জগাছা থানার পুলিশ ওই জওয়ানকে গ্রেফতার করে। ধৃতের নাম শুভজিৎ বর্মন(৩১)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরে হলেও বর্তমানে সে ছত্রিশগড়ে(Chattrishgar) পোস্টিং রয়েছেন। শনিবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জগাছা এলাকার এক মহিলা থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগ বছর চারেক আগে সোশ্যাল মিডিয়ায় শুভজিতের সাথে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

এই যুবতীর অভিযোগ মাঝে মাঝে বিভিন্ন হোটেলে তাকে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করতে শুরু করে শুভজিৎ। ওই যুবতী বিয়ে করার জন্য চাপ দিলে কয়েকদিন আগে শুভজিৎ(Suvajit) জানায় সে তাঁকে বিয়ে করতে পারবে না। এরপরেও সে সম্পর্ক রাখার জন্য জোরাজুরি করতে থাকে।নির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে জগাছা থানার(Jagacha P.S.) পুলিশ মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ ওই যুবতীর জবানবন্দী রেকর্ড করেছে।

ধৃত জওয়ানকে হেফাজতে নিয়ে এই ঘটনায় তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধৃত জওয়ান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। মিথ্যা অভিযোগ করে তাঁকে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেছেন। পুলিশ ঘৃত জওয়ানের মোবাইল ফোনের তথ্য এবং অভিযোগ করেছেন যে মহিলা তার মোবাইলের যাবতীয় তথ্য যাচাই করে দেখছে।দুজনের মধ্যে কতদিন ধরে সম্পর্ক গড়ে উঠেছিল এবং কিভাবে ঘনিষ্ঠতা হয়েছিল তা জানতে পুলিশ উভয়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ