অর্জুন সিংহকে ষষ্ঠবার তলব জগদ্দল থানার পুলিশের, লাইসেন্সপ্রাপ্ত রিভলবার জমার নির্দেশ

শুক্রবার রাতে অর্জুন সিং এর বাড়িতে জগদ্দল থানার পুলিশ এসে নোটিশ দিয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার (৪ এপ্রিল) রাতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের বাড়িতে এসে ষষ্ঠবার নোটিশ দিয়ে গেল জগদ্দল থানার পুলিশ। নোটিশে শনিবার দুপুর দুটোর মধ্যে অর্জুন সিংহকে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র সহ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেফতারি রুখতে হাইকোর্টে দ্বারস্থ হয়েও কোনও লাভ হল না অর্জুনের। যদিও অর্জুন সিংহ নিজের অবস্থান স্পষ্ট করেছেন। জানিয়েছেন, ‘আমি থানায় যাব না। আদালতের নির্দেশের পরেই তিনি আগ্নেয়াস্ত্র-সহ নথি জমা দেবেন থানায়।

পুলিশকে দিয়ে তাঁকে মারতে চাইছে তৃণমূল। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেনস্থা করা হচ্ছে।’ দিন দুয়েক আগে অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর মহকুমা আদালত। গত ২৬ মার্চ জগদ্দলের মেঘনা মোড়ের কাছে অর্জুনের বাড়ির সামনে ব্যাপক গোলাগুলি চলে। তখনই গুলিতে গুরুতর জখম হন সাদ্দাম হোসেন নামে এক তৃণমূলকর্মী। তৃণমূলের দাবি, অর্জুনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। তাতেই জখম হন ওই যুবক। ওই ঘটনায় তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুনকে তলব করে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার পুলিশ। কিন্তু অর্জুন হাজিরা দেননি। উল্টে তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করেন। এরপরে আবারও অর্জুনকে নোটিশ দিয়েছিল পুলিশ। সেখানেও সাড়া দেননি অর্জুন সিংহ। অবশেষে মঙ্গলবার (১ এপ্রিল) বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে দ্বারস্থ হয়েছিলেন জগদ্দল থানার পুলিশ। আর সেই আবেদনে সাড়া দিয়ে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত।

এ প্রসঙ্গে অর্জুন সিংহ পাল্টা বলেছিলেন, ‘পুলিশ আমার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা করেছিল। আমি সকালবেলাতেই হাইকোর্টে মামলা করেছি। আমার বিরুদ্ধে আনা এফআইআর ভুয়ো। তা ছাড়া ব্যারাকপুর নিম্ন আদালতের উপর আমার ভরসা নেই। তাই হাই কোর্টের দ্বারস্থ হচ্ছি।’ যদিও সেখান থেকে রক্ষাকবচ পেয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ফের তলব করা হল অর্জুন সিংকে। অন্যদিকে অর্জুনের অভিযোগের পাল্টা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়ে ছিলেন, দিনের পর দিন অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন অর্জুন। এ বার প্রাক্তন সাংসদের বিরুদ্ধে প্রশাসন সঠিক পদক্ষেপ নিচ্ছে। গুলিবিদ্ধ সাদ্দাম নিজের চোখে অর্জুনকে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে দেখেছেন। সেই কথা পুলিশে জানানো হয়েছিল। সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে পুলিশ। সিসিটিভি-তেও অর্জুনকে দৌড়তে দেখা গিয়েছে।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস