মহিলাদের হাতে তৈরি রাখিতে শোভা পাচ্ছে প্রভু জগন্নাথ দেব-মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া:রাত পোহালেই শুভ রাখী পূর্ণিমা। ইতিমধ্যে বাজারে পসরা সাজিয়ে শুরু হয়েছে রাখির বিকিকিনিও। কথিত আছে ১৯০৫ সালে, ব্রিটিশ সরকার যখন বাংলাকে দ্বিখন্ডিত করার সিদ্ধান্ত নেয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বিভেদের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ ‘রাখি বন্ধন’ উৎসব পালন করেন। তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপনের জন্য এই উৎসবকে ব্যবহার করেন। তবে বর্তমান সময়ে এই রাখি বন্ধন সার্বিক ভাবে উৎসবের রূপ নিয়েছে। আর বিশেষ করে সব রাজনৈতিক দল গুলোই এই বিশেষ দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়েই পালন করে।

তবে এবছর একটু ভিন্ন ভাবেই এই রাখি বন্ধন উৎসবকে পালনে উদ্যোগী হয়েছে নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের(Nabwadip Sahar TMC ) তরফে।  প্রতিবছর বাজার থেকে কেনা রাখিই সকলকে পরিয়ে এই অনুষ্ঠানটি পালন করলেও এবছর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই নিজেরাই তৈরি করছে প্রভু জগন্নাথ দেবের রাখি। শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মনিকা চক্রবর্তী জানান, যে ভাবে দিঘার জগন্নাথ মন্দির সকলের কাছে সমাদৃত হয়েছে, আমরাও এই রাখি পূর্ণিমার শুভ দিনে জগন্নাথ দেবকে(Jagannath Deb) সন্মান জানিয়ে তার ছবি দিয়েই রাখি তৈরি করছি। শুধু জগন্নাথদেব নয় ,মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েও তৈরী হচ্ছে রাখি। তিনি আরও জানান ,দলের মহিলা কর্মীরাই উৎসাহের সাথে এই রাখি তৈরি করছে। প্রতিদিন যে যখন সময় পাচ্ছে করছে কেউ কেউ বাড়িতেও নিয়ে কাজ করছে।হাতে সময় নেই তাই সংসারের কাজ সামলেই যখনই সময় পাচ্ছি এই রাখি তৈরির কাজে লেগে পরছি বলে জানান তৃণমূল কর্মী শিপ্রা চৌধুরী, কল্যানী রায় সহ সকলে। তারা আরও জানান এই প্রথম করলেও কাজটা বেশ আনন্দের সাথেই আমরা করছি।

ওয়ার্ডের যুব তৃণমূলের সভানেত্রী অর্পিতা দাস জানান যে বার্তা রবীন্দ্রনাথ ঠাকুর(Rabindranath Tagor) দিয়েছিলেন সকলকে নিয়ে চলার সেই বার্তাকে পাথেয় করেই আমরাও এই জগন্নাথ দেবের রাখি তৈরী করছি। প্রথমবার হলেও সতর্স্ফুত ভাবেই সকলে মিলে এই কাজ করছি।তবে একাধারে যেখানে দিঘার জগন্নাথ মন্দির রাজ্যে রাজনীতির এক চর্চার অন্যতম কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে সেখানে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে সেই জগন্নাথ দেবের ছবি দিয়ে রাখি তৈরির বিষয়টি যে সেই চর্চাকে আরও জিইয়েই রাখলো তা বলাই বাহুল্য।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু