চার হাত নিয়ে ৩০০ বছর ধরে পূজিত হয়ে আসছেন বাগনানের জগন্নাথদেব

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগনান: আজ উল্টোরথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ভাই বোন মিলে মাসির আদর যত্ন শেষে ফিরবেন নিজের বাড়ি। মন খারাপ সকলের। কে এমন যত্ন করে খাইয়ে দেবে তাঁদের। এতদিন মাসির বাড়িতে ভালবাসায়, আদরে ছিলেন তিন ভাই বোন। বেশী দুঃখ তো জগন্নাথ দেবের। তাঁরই তো হাত নেই। এই তথ্য কিন্তু হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সীমান্ত লাগোয়া গ্রামের ক্ষেত্রে খাটে না। জগন্নাথ তো জগতের নাথ। তাই তাঁর হাত না থাকলে চলে! দাদা বলরাম, হলকর্ষণই তাঁর কাজ। তাই তাঁরও হাত রয়েছে। শুধু হাত নেই সুভদ্রার। ছোট বোনকে দুই ভাই মিলে খাইয়ে দেন। এমনটাই মিথ হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সীমান্ত এলাকা বাগনানের নাউপালা গ্রামে।

এখানে জগন্নাথ-বলরাম চার হাত ও দুই হাত নিয়ে তিনশো বছরের ও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন। সঙ্গে থাকা ছোট বোনের হাত নেই। কিন্তু কেন এমন হল? এই প্রশ্নের উত্তরে নাউপালা ভট্টাচার্য পরিবারের বর্তমান প্রজন্মের সুপ্রিয় ভট্টাচার্য জানান, তিনশো বছরেরও বেশী সময় আগে তাঁদের পূর্বপুরুষদের মধ্যে অযোধ্যানাথ ভট্টাচার্য (যিনি বিদ্যাবাগীশ উপাধিতে ভূষিত ছিলেন) বর্ধমানের মহারাজ জনৈক ঘনশ্যামের গুরুদেব ছিলেন। বয়সের ভারে গুরুদেব একবার শিষ্যের কাছে পুরী যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু অশীতিপর গুরুদেবকে পুরী নিয়ে যেতে পারেননি মহারাজ। তাই বাড়ির কাছেই জগন্নাথ মন্দির তৈরির সিদ্ধান্ত নেন ঘনশ্যাম। অযোধ্যানাথও রাজী হন।

এরপর তৈরি হল মন্দির। বিগ্রহ তৈরির সময়ে বিদ্যাবাগীশ অযোধ্যানাথ স্বপ্নে দেখেন চার হাত সম্বলিত জগন্নাথ ও দুই হাত সম্বলিত বলরামের মূর্তি। বিষয়টি পুরী থেকে আগত শিল্পী জানা মাত্রই তৈরী হল বিগ্রহ। তবে সুভদ্রার হাত এখানে নেই। তারপর থেকেই শুরু হল মন্দিরে জগন্নাথ-বলরাম-সুভদ্রার পুজো। চতুর্ভূজ নিয়ে জগন্নাথদেব এখানে উপবিষ্ট। দ্বিভূজে বলভদ্র। আর হাত না নিয়েই খুশিমনে দাদাদের মাঝে থাকেন অর্জুনপত্নী সুভদ্রা। নীলাচলের ত্রিমূর্তির সঙ্গে এইটুকুই তফাৎ। তবে এখানে ভোগ সহ বাকী অনুসঙ্গ সবই হয় পুরীর মতোই।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য