Loading live market data...
Loading active stocks...
Connecting...

জলদাপাড়া অভয়ারণ্যে গন্ডারের ধাক্কায় গাড়ি উল্টে সাত পর্যটক আহত

Share:

নিজস্ব প্রতিনিধি,জলদাপাড়া: জলদাপাড়া অভয়ারণ্যে আজ দুটি গন্ডারের ধাক্কায় একটি পর্যটকের গাড়ি উল্টে যায়। সাত জন পর্যটক(Tourist) আহত হন। বনবিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়,হরিনডাঙ্গা ওয়াচ টাওয়ারের(Harindanga Watch Tower) কাছে আজ দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে জঙ্গল থেকে দুটো গন্ডার নিজেদের মধ্যে মারপিঠ করার সময়ে রাস্তায় বেরিয়ে পড়ে। সেইসময়ে একটি পর্যটকের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। গন্ডারকে দেখে গাড়িটি পিছনে যেতে চাইলে সেই সময়ে গাড়িটি উল্টে যায়।

সাত পর্যটককে আহত অবস্হায় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। আহতদের মধ্যে এক মহিলা আছেন। তবে দুজন পর্যটকের আঘাত গুরুতর। তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গন্ডার দুটির কিছুই হয়নি, তারা গভীর জঙ্গলে চলে যায়।বনকর্মীরা জানাচ্ছেন, জলদাপাড়ার(Jaldapara) ইতিহাসে গন্ডারদের এইরকম হিংস্র বেপরোয়া আক্রমণের কোনও নজির নেই।

হঠাৎ এমন ঘটনায় অবাক তাঁরাও। ইতিমধ্যে আহতদের কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দুই পর্যটকের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে(Alipurduar District Hospital) স্থানান্তরিত করা হয়েছে।

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে