জঙ্গলে বসে পিঠেপুলির স্বাদ পেতে চান! তাহলে চলে যান জলদাপাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকাল মানেই ভ্রমণ প্রিয় বাঙালীরা জঙ্গলে যেতে ভালোবাসে । আর সেই জঙ্গলে যদি পাওয়া যায় পিঠের স্বাদ, তাহলে তো বেশ ভালই লাগে।  এবার জঙ্গলের মধ্যে পৌষ উৎসব পালন করল জলদাপাড়া ট্যুরিস্ট লজ। সেখানে পাওয়া যাবে পিঠে, পায়েস, পাটিসাপটা সহ বিভিন্ন সুস্বাদু খাবার। আর সেই খাবার খাওয়ার জন্য জলদাপাড়ার জঙ্গলে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। জানা গিয়েছে, জলদাপাড়া ট্যুরিস্ট লজে পৌষ উৎসবে এক প্লেটে পাওয়া যাবে দুটো পাটি সাপটা , একটা দুধকুলি ও একটা ভাপা পিঠে । এছাড়াও সঙ্গে পাবেন সুস্বাদু পায়েসও। এই নয়া উদ্যোগের ফলে জলদাপাড়ার জঙ্গলে বাড়ছে পর্যটকদের ভিড়।

প্রসঙ্গত, পৌষ উৎসবের সঙ্গে পিঠে ওতপ্রোত ভাবে যুক্ত। তাই বাইরে ঘুরতে গেলে যদি মেলে পিঠের স্বাদ তাহলে বেশ আলাদাই অনুভুতি হয়। স্বাভাবিকভাবে এই পৌষ পার্বণের সময় বাড়ি ছেড়ে কোথায় বেড়াতে গেলে মেলে না পিঠে। এরফলে বাড়ির বাইরে গেলে খাওয়া হয় না পিঠে। তাই সেই কথাকেই মাথায় রেখে পৌষ উৎসবের আয়োজন করল জলদাপাড়া ট্যুরিস্ট লজ।

কারণ শীতকালে বাঙালি এবং অবাঙালিরা জঙ্গলে বেড়াতে যান। আর সেখানে গিয়ে যাতে পিঠের স্বাদ থেকে তারা যেন বঞ্ছিত না হন সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে  জলদাপাড়া ট্যুরিস্ট লজ। তাই এই শীতে যদি জঙ্গলে বসে পিঠের স্বাদ নিতে চান তাহলে চলেই আসুন জলদাপাড়ার জঙ্গলে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য