গুগলে ৫৪ লক্ষের বেতনে যোগ দিলেন জলপাইগুড়ির শ্রেয়া, গল্প শুনলে চোখে জল আসবে

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অধ্যবসয় থাকলে যে অসাধ্য সাধন দুরূহ নয়, তা প্রমাণ করে দিল জলপাইগুড়ির অরবিন্দনগরের বাসিন্দা শ্রেয়া সরকার। বাবা আসবাবপত্রের দোকানের সামান্য কর্মচারী আর মা নিছক গৃহবধূ। ছোটবেলা থেকেই আর্থিক অস্বচ্ছলতাকে সঙ্গী করে বেড়ে ওঠা। অর্থ কষ্টে অনেক শখ পূরণ হয়নি জীবনে। বাবা-মাকে চোখের সামনে কষ্ট আর ত্যাগ স্বীকার করতে দেখেই মনে-মনে প্রতিজ্ঞা করেছিল, নিজের পায়ে দাঁড়িয়ে হাসি ফোঁটাবে দুজনের মুখে। সেই প্রতিজ্ঞা পূরণ হয়েছে  চলতি বছর জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক হওয়া শ্রেয়ার।  শুধুমাত্র মেধার জোরে পেয়ে গিয়েছেন গুগলে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি। বছরে বেতন ৫৪ লক্ষ টাকা। গত ১৪ জুলাই বিশ্বের খ্যাতনামা সার্চ ইঞ্জিন সংস্থার বেঙ্গালুরুর অফিসে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন শ্রেয়া।

তবে মোটা অঙ্কের বেতনের চাকরিতেও মাথা ঘুরে যায়নি নিম্নবিত্ত পরিবার থেকে অনেক ত্যাগ-তিতিক্ষার সঙ্গে লড়াই করে এতদূরে আসা শ্রেয়ার। বাবা-মা’র বাকি জীবনটা যাতে স্বাচ্ছন্দ্যে কাটে সেটাই লক্ষ একরত্তি মেয়ের। কথায় কথায় জানাল, ‘গুগলে চাকরি পাওয়া আমার কাছে স্বপ্ন ছিল। কলেজে পড়তে পড়তে গুগলে ইন্টার্নশিপ করেছি। বারবার ইন্টারভিউ দিয়েছি। অবশেষে গুগল থেকে প্রি-প্লেসমেন্ট অফার লেটার আসতেই আনন্দে চোখের জল ধরে রাখতে পারিনি। পরিশ্রম সার্থক হয়েছে। এটুকু বলতে পারি, নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।’

ছাত্রীর এমন সাফল্যে উচ্ছ্বসিত জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান সুভাষ বর্মণও। তাঁর কথায়, ‘পড়াশুনায় বরাবরই চৌখস ছিল শ্রেয়া। আর্থিক কষ্ট থাকা সত্বেও অদম্য জেদ ছিল দুই চোখেমুখে। আমাদের কলেজের ছাত্রী হিসেবে ওর জন্য গর্ব তো হচ্ছেই। আমাদের কলেজের পাশাপাশি জলপাইগুড়িরও মুখ উজ্জ্বল করেছে।’ এক সময়ে কলেজের বেতনটুকু দিতে পারেনি যে মেয়ে, সেই মেয়ে এখন বছরে ৫৪ লক্ষের চাকরি করছে। ভাবা যায়!

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ