জলপাইগুড়িতে জোড়া মৃত্যু, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,পান্ডাপাড়া: স্বামী-স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া(Pandapara) এলাকায়। শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম নন্দিনী রাউত(Nandini Rout) (৩০) এবং তাঁর স্বামী সানি রাউত(Sony Rout) (৩৫)। অভিযোগ, স্ত্রীকে নৃশংসভাবে খুন করে পরে নিজেই আত্মহত্যা করেন স্বামী।

প্রতিবেশীরা জানান, এদিন সকালে হঠাৎই কান্নাকাটি ও চিৎকার-চেঁচামেচির শব্দে তাঁরা ছুটে এসে দেখেন, ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন নন্দিনী। একই ঘরের ভিতরেই সিলিং ফ্যানে ঝুলন্ত(Hanging) অবস্থায় দেখা যায় সানির নিথর দেহ।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়(kotowali P.S.)। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। পেশায় রেলকর্মী সানি রাউত প্রায়ই স্ত্রীকে সন্দেহ করতেন এবং তাঁদের দাম্পত্য কলহ ছিল প্রকাশ্য। এমনকী, গার্হস্থ্য হিংসার একাধিক ঘটনাও ঘটেছে বলে অভিযোগ প্রতিবেশীদের।এই ঘটনার পর নতুন করে সেই পুরনো প্রশ্নটাই সামনে এসেছে—দাম্পত্য কলহ কি শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে গেল?এদিকে, মৃত দম্পতির দুটি ছোট সন্তান রয়েছে, যারা এখন আত্মীয়দের হেফাজতে রয়েছে।

পুলিশ আত্মহত্যার পাশাপাশি খুনের দিকেও নজর দিয়ে তদন্ত চালাচ্ছে।প্রসঙ্গত, জলপাইগুড়িতে এর আগেও ঠিক এমনই ভাবে এক সমাজকর্মী দম্পতির মৃতদেহ উদ্ধার হয়েছিল। দু’বছরের ব্যবধানে ফের একই ধরনের ঘটনায় শহরবাসীর মনে দগদগে করে তুলেছে পুরনো স্মৃতি।এই ঘটনা ঘিরে গোটা শহর জুড়েই চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য