লকডাউন নিয়ে পিছু হঠল জলপাইগুড়ি পুরসভা

মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভা কর্তৃপক্ষের তরফে থেকে জানানো হয়েছে, চলতি মাসের ১৯, ২২, ৩০ ও ৩১ তারিখে আর সম্পূর্ণ ভাবে জলপাইগুড়ি শহরে লকডাউন হচ্ছে না। পরিবর্তে এলাকা ভিত্তিক বাজার বন্ধ রাখা হবে। ওই চারদিন শহরে গণপরিবহণের চলাচলের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডের সংক্রমণ ঠেকাতে চলতি মাসের ১৯, ২২, ৩০ ও ৩১ তারিখে গোটা শহরে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করেছিল উত্তরবঙ্গের জলপাইগুড়ি পুরসভা কর্তৃপক্ষ। জানানো হয়েছিল ওই ৪দিন শহরের সব দোকানবাজার, অফিসকাছারি, হাট শুধু যে বন্ধ থাকবে তাই নয়, শহরে বন্ধ থাকবে সমস্ত রকমের গণপরিবহণ। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েই বিতর্ক দেখা দেয় নানান মহলে। ক্ষোভের বার্তা যায় নবান্নেও। কেননা কোভিড ঠেকাতে রাজ্যের অনেক শহর ও গ্রামীণ এলাকাতেই টানা কয়েকদিন বা সপ্তাহের বিশেষ বিশেষ দিনে দোকানবাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সেখানে কোথাও গণপরিবহণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু জলপাইগুড়ির ক্ষেত্রে সেটাই করা হয়েছিল। আর তা নিয়েই সব থেকে বেশি ক্ষোভ ছড়িয়েছিল। সেই সঙ্গে রাজ্য সরকার যেখানে সম্পূর্ণ লকডাউনের পক্ষপাতী নয় সেখানে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ কীভাবে সেই সিদ্ধান্ত নিল আর মহকুমা শাসক কীভাবে তা অনুমোদন করলেন তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। শেষে নবান্নের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত থেকে সরে এল জলপাইগুড়ি পুরসভা কর্তৃপক্ষ।

মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভা কর্তৃপক্ষের তরফে থেকে জানানো হয়েছে, চলতি মাসের ১৯, ২২, ৩০ ও ৩১ তারিখে আর সম্পূর্ণ ভাবে জলপাইগুড়ি শহরে লকডাউন হচ্ছে না। পরিবর্তে এলাকা ভিত্তিক বাজার বন্ধ রাখা হবে। প্রয়োজনে শহরে মাইক্রো কনটেনমেন্ট জোন গড়ে পরিস্থিতি সামলানো হবে। আগামী ২০ তারিখ থেকে জলপাইগুড়ি শহরে একেকদিন একেক এলাকার বাজার সহ দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের দাবি, জলপাইগুড়ি পুরসভার সিদ্ধান্ত ভাল ভাবে নেয়নি নবান্ন। তার জেরে কড়া বার্তা গিয়েছিল সেখানকাল জেলাশাসক মৌমিতা গোদারা বসুর কাছে। তখন জেলাশাসকই বিষয়টি নিয়ে জলপাইগুড়ি পুরসভা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনঃর্বিবেচনা করার কথা বলেন। তার জেরে এদিন ফের পুরকর্তৃপক্ষ বৈঠকে বসেন। সেখানেই নতুন সিদ্ধান্ত গৃহীত হয়। জানিয়ে দেওয়া হয় ওই চারদিন শহরে গণপরিবহণের চলাচলের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই