মালবাজারে চাঞ্চল্য, বিশাল অজগরের থাবায় প্রাণ গেল ছাগলের

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মাল ব্লকের পূর্ব তেসিমলা চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় দেখা মেলে এক বিশালাকার অজগর সাপ(Python)। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বৃহদাকৃতির অজগর সাপ হঠাৎই চা বাগান লাগোয়া এলাকায় দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই একটি ছাগলকে পেঁচিয়ে ধরে গিলে খাওয়ার চেষ্টা শুরু করে।ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক ও বাসিন্দাদের চোখে পড়তেই শুরু হয় চাঞ্চল্য। লোকজন তড়িঘড়ি চিৎকার-চেঁচামেচি করে সাপটিকে ছাগল(Goat) থেকে আলাদা করতে সক্ষম হলেও ততক্ষণে ছাগলটির মৃত্যু ঘটে যায়। এরপর স্থানীয়রা ঘটনার খবর মালবাজার বন দফতরের আধিকারিকদের জানায়।অনেকেই চা বাগানের মধ্যে একটি বড় অজগর সাপ কিভাবে ছাগলকে গিলে খাওয়ার চেষ্টা করছে সেই ছবি মোবাইলে ভিডিও বন্দি করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মালবাজার বনকর্মীর আধিকারিক । বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে তারা নিরাপদে সেই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীরা জানান, এই বিশাল অজগরটি সম্ভবত খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল।বনের প্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে। বন দফতর স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি বন্যপ্রাণী দেখলে তৎক্ষণাৎ বন দফতরকে জানানোর পরামর্শ দিয়েছে।

বন্যপ্রাণীদের রক্ষা করার দায়িত্ব নাগরিকদের। সেই দায়িত্ব যেন চা বাগানের নাগরিকরা পালন করে। এতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। বন্যপ্রাণীদের রক্ষা করতে হবে প্রকৃতির ভারসাম্য রাখতে গেলে।এর আগে জলপাইগুড়ির চা বাগান এলাকা থেকে একাধিকবার চিতাবাঘ উদ্ধার হয়েছে। খাঁচা পেতে বাঘ ধরা হয়েছে বন দফতরের পক্ষ থেকে। বাঘের আতঙ্কের পাশাপাশি এবার অজগর সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ল মালবাজার চা বাগান এলাকায়।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং