Loading live market data...
Loading active stocks...
Connecting...

রেশন সামগ্রী পাচার করতে গিয়ে গ্রেফতার ২

রেশনের সামগ্রী পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রাজগঞ্জ থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশনের সামগ্রী পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রাজগঞ্জ থানার পুলিশ। উদ্ধার ৫০০ বস্তা গম, গ্রেফতার ২। এই ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে লরি। রবিবার দুপুরে রাজগঞ্জ থানার পুলিশ আধিকারিকের কাছে গোপন সূত্রে খবর আসে ৩১ ডি জাতীয় সড়ক ধরে ময়নাগুড়ি থেকে শিলিগুড়ির দিকে পাচার করা হচ্ছে লরি বোঝাই রেশন সামগ্রী।

খবর পেয়েই জাতীয় সড়কের ফাটা পুকুর এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। বিকেলের দিকে নির্দিষ্ট নম্বরের লড়িটি আসলে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করলে তারা দেখতে পায় লড়িটি সম্পূর্ণ ভাবে ভর্তি হয়ে রয়েছে গম বোঝাই বস্তা দিয়ে। এরপর তারা লরি চালককে গমের বৈধ কাগজ দেখাতে বললে তা দেখাতে না পাড়ায় লড়িতে থাকা দু’জনকে গ্রেফতার করে পুলিশ এবং লড়িটিকে বাজেয়াপ্ত করে রাজগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

ঘটনায় রাজগঞ্জ থানার আই সি পঙ্কজ সরকার বলেন, লরি থেকে তারা ৫০০ টি গম বোঝাই বস্তা বাজেয়াপ্ত করেছেন। তাদের প্রাথমিক অনুমান এগুলি রেশন সামগ্রী। লরিটি ময়নাগুড়ি থেকে রওনা দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আগামীকাল আদালতে তুলে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?