Loading live market data...
Loading active stocks...
Connecting...

আইপিএল বেটিং কাণ্ডে গ্রেফতার কিং পিন সহ ২, চাঞ্চল্য জলপাইগুড়িতে

পুলিশের পক্ষ থেকে অমিত ভার্মাকে ৫ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। বিচারক ৪ দিন হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেটিং জাল জলপাইগুড়িতে। পুলিশি (POLICE) তৎপরতায় পাকড়াও চক্রের ২ সদস্য।  আইপিএল (IPL) বেটিং (BETTING) কাণ্ডে কিং পিন গুল্লুকে গ্রেফতার (ARREST) করল জলপাইগুড়ি জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। এদিন জলপাইগুড়ির দিনবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। একই সঙ্গে গুল্লুর আরও এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বেটিং কাণ্ডে এলাকা জুড়ে ছড়িয়েছে উত্তেজনা।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অমিত ভার্মা ওরফে গুল্লু এবং কৌশিক চক্রবর্তী। ধৃতদের গত মঙ্গলবার আদালতে পেশ করা হয়। এদের মধ্যে অমিত ভার্মাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, ধৃত ২ জনের মধ্যে অমিত ভার্মা (গুল্লু) কিং পিন। তার নেট ওয়ার্কের মাধ্যমে জেলায় বিভিন্ন দিকে ছড়িয়েছে জাল। পুলিশ এমনটাই জানতে পেরেছে প্রাথমিক তদন্তে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ চলছে এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের। উল্লেখ্য, কিছুদিন আগে একটি বেটিং চক্রের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেছিলেন ১ ব্যক্তি।  

আদালত সূত্রে জানা গিয়েছে, ২ জনকে গ্রেফতার হলেও এদিন পুলিশের পক্ষ থেকে অমিত ভার্মাকে ৫ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। বিচারক ৪ দিন হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন। অপর ধৃত কৌশিক চক্রবর্তীর জামিন হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ মে ইডেনে প্লে-অফের এলিমেনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই খেলা দেখতে এসে মাঠে বসেই বেটিং চক্র চালাচ্ছিল ৩ জন যুবক। ম্যাচের মাঝপথে তাদের দেখে সন্দেহ হয় পুলিশের । আর সঙ্গে-সঙ্গেই ওই ৩ জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। ওই ৩ জন যুবক ইডেনের মাঠে দর্শক আসনে বসেই বেটিং প্রক্রিয়া চালাচ্ছিল। তাদের প্রত্যেকের হাতেই একাধিক মোবাইল ছিল। আর তারা ঘন-ঘন মোবাইলে কথা বলছিল। যেটা দেখে পুলিশের সন্দেহ হয়। আর তড়িঘড়ি তিনজনকে আটক করে নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে পরে গ্রেফতার করা হয় আরও ২ জনকে। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল মোট ৫ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছিল ৭ টি মোবাইল।

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির