চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝাড়গ্রামে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের আগুন, জঙ্গলমহলে মুখ থুবড়ে পড়ছে গেরুয়া শিবির

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলে বিজেপির সংগঠনে এখন কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। পুরনো বিজেপি ও নব বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট হয়ে উঠেছে যে প্রকাশ্যে দলীয় কর্মসূচিও বিভাজিত হয়েছে। জেলা সভাপতির পদে তুফান মাহাতোকে পুনরায় বসানোর সিদ্ধান্তে দলের অন্দরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। দলের একাংশের অভিযোগ, তুফান মাহাতো তিনবার জেলা সভাপতি পদে থেকেও ধারাবাহিকভাবে দলকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছেন। ২০২১ সালের বিধানসভা, ২০২২ সালের পৌরসভা এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কার্যত ঝাড়গ্রামে নিশ্চিহ্ন হয়েছে। এমনকি সদ্যসমাপ্ত ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও কোনও আসন পায়নি দলটি। এই ভরাডুবির পরও জেলা সভাপতির পদে তুফান মাহাতোর পুনর্বাসন দলীয় কর্মীদের মধ্যে হতাশা বাড়িয়ে তুলেছে। ঝাড়গ্রাম শহরের(Jhargram City) রঘুনাথপুর এলাকায় একদিকে যখন বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীরা নিজেদের আলাদা কর্মসূচি পালন করেন, অন্যদিকে কাছাকাছি একটি হোটেলে জেলা সভাপতি তুফান মাহাতোর(Tufan Mahato) নেতৃত্বে আয়োজিত ড. বি. আর. আম্বেদকরের জন্মজয়ন্তীর অনুষ্ঠান প্রায় ফাঁকা পড়ে থাকে।

উপস্থিত কর্মীদের সংখ্যা হাতে গোনা থাকায় স্পষ্ট হয়ে যায় সংগঠনে তাঁর গ্রহণযোগ্যতা কতটা তলানিতে ঠেকেছে। বিক্ষুব্ধ নেতৃত্বরা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নেতৃত্বে পরিবর্তন না এলে তাদের আন্দোলন আরও কঠোর হবে। ঝাড়গ্রাম জেলা বিজেপিতে এই দ্বন্দ্বের জেরে সংগঠনের মেরুদণ্ড কার্যত ভেঙে পড়েছে। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে জয়ী বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা জানিয়েছেন, “২০২১ সালের পর যতগুলো নির্বাচনে ঝাড়গ্রামে বিজেপি(Jhargram BJP) লড়েছে, প্রতিবারই তুফান মাহাতোর নেতৃত্বে তারা ভরাডুবি হয়েছে। এখন গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই বেড়ে গেছে যে একই দিনে আলাদা আলাদা কর্মসূচি করতে বাধ্য হচ্ছে তারা। এতে বোঝা যায় ঝাড়গ্রামে বিজেপির সংগঠনিক ভিত কতটা দুর্বল।”

তিনি আরও বলেন, “পুরনো ও নব বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই অবস্থা থাকলে সামনের নির্বাচনে বিজেপির আরও লজ্জাজনক পরাজয় অবশ্যম্ভাবী।” রাজ্যের অন্যান্য জেলাতেও বিজেপির অবস্থা খুব একটা ভালো নয়। বারবার নেতৃত্বের ব্যর্থতা এবং অভ্যন্তরীণ কোন্দল রাজ্য জুড়েই গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে তুলছে। ঝাড়গ্রামের বর্তমান পরিস্থিতি থেকে এটা স্পষ্ট, জঙ্গলমহলে(Jangalmahal) বিজেপির পতন এখন শুধু সময়ের অপেক্ষা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ