জঙ্গলমহলে গরু পাচার রুখলেন খোদ এসডিপিও

Share:

নিজস্ব প্রতিনিধি, গোপীবল্লভপুর: এবার জঙ্গলমহল দিয়ে গরু পাচারের রুট তৈরি করেছিল কারবারিরা। কিন্তু বেশিদিন তারা তাদের এই অবৈধ ব্যবসা চালাতে পারল না। প্রশাসনের তৎপরতায় ধরা পড়েছে গাড়ি ভর্তি পাচার হওয়া গরু। অবৈধভাবে চারচাকার গাড়িতে করে গরু পাচার (Cow Smuggling)রুখতে বড়সড় সাফল্য পেলেন গোপীবল্লভপুর এস ডি পি ও কৃষ্ণগোপাল মিনা। তার নেতৃত্বে ধরা পড়েছে তিন তিনটি গাড়ি ভর্তি একাধিক গরু ।

সুত্র মারফত খবর পেয়ে, অভিযান চালিয়ে গোপীবল্লভপুরের বাঁধগোড়া থেকে এস ডি পিও(SDPO) নিজে হাতেনাতে ধরলেন তিনটি গরু বোঝাই গাড়ি, সঙ্গে আটক তিন ব্যক্তি। জানা গেছে, সূত্র মারফত খবর পেয়ে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর হাতিবাড়ি রাস্তার উপর অভিযান চালিয়ে গোপীবল্লভপুর এস ডি পিও কৃষ্ণগোপাল মিনা ও গোপীবল্লভপুর থানার(Gopiballavpur P.S.) পুলিশ বাঁধগোড়া এলাকায় গরু বোঝাই তিনটি চারচাকার গাড়িকে পাকড়াও করা হয়। সঙ্গে অবৈধভাবে গাড়িতে করে গরু বোঝাই করার দায়ে তিনজনকে আটক করা হয়।

আটক তিনজনের নাম,সাবির আলি,মানিক সিং, কৃষ্ণ নায়েক।আজ তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। এই পাচার চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে জঙ্গলমহল দিয়ে এই গরু পাচারের রুট(Route) বন্ধ করতে তৎপর হচ্ছে প্রশাসন। কিভাবে কোন রুট পেরিয়ে এই গরুগুলো কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃত গরু পাচারকারীদের কাছ থেকে যে মোবাইল ফোনগুলি উদ্ধার হয়েছে তার তথ্য যাচাই করে দেখছে পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য