জঙ্গলমহলে প্রথম দিনেই দুয়ারে সরকার শিবিরে মানুষের ব্যাপক ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: প্রথম দিনেই অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপক মানুষের সাড়া পড়ল। সোমবার প্রথম দিনেই সাফল্যের নতুন নজির তৈরি করল অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার(Duyarea Sarkar) শিবিরের কর্মসূচি। বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে মসৃণভাবে পৌঁছে দিতে রাজ্য জুড়ে শুক্রবার থেকেই শুরু হয়েছে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির ।

পশ্চিমবঙ্গ সরকারের অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর – ২ নম্বর ব্লকের পেটবিন্ধী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটবিন্ধী হাইস্কুলে আয়োজন করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে দুয়ারে সরকারের যে সমস্ত প্রকল্প গুলি রয়েছে তার মধ্যে অন্যতম ভিড় দেখা গেল লক্ষীর ভান্ডার প্রকল্পের ফরম ফিলাপে। এই দিন এই ক্যাম্পে কয়েকশো মহিলা লক্ষীর ভান্ডার(Laxmi Bhandar) প্রকল্পের ফর্ম ফিলাপ করেন। সঙ্গে রয়েছে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য ভিড়, এদিন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার ওসি(OC) সুদীপ পালোধী এই ক্যাম্প পরিদর্শন করতে আসেন এবং শিবিরে আসা মানুষের সাথে কথা বলেন। পাশাপাশি এই শিবিরে ওই পেটবিন্ধী গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দে উপস্থিত ছিলেন।

ওই শিবিরে প্রধান নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দে বলেন, অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে ৩৬ টি প্রকল্পের(36 Scheme) সুযোগ-সুবিধা নেওয়ার জন্য গ্রামবাসীরা ভিড় জমিয়েছেন। তাদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য যা কিছু করণীয় তাই করা হয়েছে। মানুষ যাতে দুয়ারে সরকার শিবিরে এসে অসুবিধায় না পড়েন তার জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং