ঝাড়গ্রামের জঙ্গলে গাছ পাচারকারীদের রুখতে বন দফতরের অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের জঙ্গলে লক্ষ লক্ষ টাকার গাছ পাচারকারীদের চুরি ভেস্তে দিল বন দফতর।এক সময় ভারি বুটের আওয়াজে কেঁপেছিলো জঙ্গলমহল। সেই দিনের স্মৃতি মানুষ ভুলতে না ভুলতে বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের (Jhargram)জোয়ালভাঙ্গা এলাকার সাধারণ মানুষ পুনরায় পুরোনো দিনের চিত্র দেখতে পেল। স্নিপার ডগ ও যৌথ বাহিনী নিয়ে বনদপ্তর গ্রামে গ্রামে তল্লাশি অভিযান চালাচ্ছে। গত কয়েকদিন ধরে ঝাড়গ্রামের জঙ্গল থেকে লক্ষ লক্ষ টাকার শাল গাছ চুরি হয়েছে ।

সেই খবর পেয়ে রাত্রে বনদপ্তরের আধিকারিকরা জঙ্গলে অভিযানের জন্য রওনা দেন। জঙ্গলে ঢুকেই দেখতে পান জঙ্গলে চোরা চালানকারীরা লক্ষ লক্ষ টাকার গাছ কাটা শুরু করেছে। সেখানে অভিযান চালালে চোরা চালানকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে য়ায়। উদ্ধার হয় তাদের গাছ কাটার যন্ত্রাংশ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম বনবিভাগের(Forest Department) আধিকারিকরা ঝাড়গ্রামের জোয়ার ভাঙ্গা, টিয়াকাটি, হদহদি সহ বিভিন্ন গ্রামে যৌথ বাহিনী ও স্লিপার ডগ নিয়ে গিয়ে অভিযান চালায়।জঙ্গলমহলে(Jangalmahal) হাতির হানা বৃদ্ধি পাওয়ায় যাতে কেউ জঙ্গলে সন্ধে থেকে ভোরের মধ্যে না যায় তার জন্য প্রচার চালায় বন বিভাগ। সেই সুযোগকে কাজে লাগিয়ে গাছ পাচারকারীরা জঙ্গলে রাতের অন্ধকারে হানা দিচ্ছে বলে বনদপ্তর জানতে পারে। একের পর এক দামি গাছ কেটে পাচার করা হচ্ছিল গত কয়েকদিন ধরে।

রেঞ্জ অফিসার দেবজ্যোতি ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কয়েক লক্ষ টাকার গাছ চুরি হয়েছে গত কয়েকদিনে। এরপর চোরা চালানকারীরা আর কোনরকম ভাবে যেন গাছ চুরি না করতে পারে তার জন্য কড়া নজরদারি চালানো হবে জঙ্গলগুলিতে। গতকালের ঘটনায় জঙ্গল থেকে চম্পট দেওয়া অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে, স্লিপার ডগ নিয়ে। সাথে রয়েছে বিশাল পুলিশ। এই অভিযান লাগাতার চলবে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা