আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জঙ্গলমহলে নারীদের নিরাপত্তায় গ্রামে গ্রামে মহিলা পুলিশ বাহিনীর ভারী বুটের শব্দ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলে তৎপর হয়ে উঠলো নারী সুরক্ষা পুলিশ বাহিনী। আরজি কর কাণ্ডের জেরে গ্রামে গ্রামে কড়া নজরদারি মহিলা পুলিশ বাহিনীর। গ্রামের মধ্যে বা শহর লাগোয়া এলাকায় যুবকদের আড্ডা মারা বন্ধ। পথ চলতি মহিলাদের সাথে কথা বলে বুঝে নিচ্ছেন মহিলা বাহিনী এলাকার বর্তমান পরিস্থিতি কি। শুধু তাই নয় চলার পথে জঙ্গলমহলের মহিলাদের কোন তিক্ত অভিজ্ঞতা থাকলে নির্ভয়ে তা শেয়ার করতে বলা হচ্ছে মহিলা পুলিশ কর্মীদের।নারী সুরক্ষার কথা ভেবে গ্রামে গ্রামে মহিলা পুলিশের টহলদারি চালাল ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার(Belberia P.S.) পুলিশ।

রবিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে থানা এলাকার তপসিয়া হাইস্কুল, রান্টুয়া হাইস্কুল, বেলিয়াবেড়া, গোহালমারা, খাড়বান্দী সহ একাধিক এলাকায় মহিলা পুলিশ কর্মীরা টহলদারি চালান। এদিন টহলদারি চালানোর পাশাপাশি গ্রামের মহিলা, স্কুলের ছাত্রী, হাসপাতালের মহিলা ডাক্তার, নার্সদের কাছ থেকে এলাকার শান্তি শৃঙ্খলার বিষয়ে খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনে পুলিশের সাহায্য গ্রহনের বিষয়ে অবহিত করা হয়। জানা গিয়েছে, বেলিয়াবেড়া থানা এলাকায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ। আগামী দিনে নিয়মিত গ্রামে গ্রামে টহলদারি চালাবেন মহিলা পুলিশ কর্মীরা।

দিনে কিংবা রাতে এই টিম বিভিন্ন রাস্তার মোড়, স্কুল ও কলেজ চত্বরে টহল দেবে। গভীর রাতে রাস্তায় তল্লাশির পাশাপাশি ফাঁকা রাস্তায় যুবকদের আড্ডা দিতে দেখলেই সরিয়ে দেওয়া হচ্ছে। প্রতিদিনই এই নজরদারি এবং সক্রিয়তা দেখা যাচ্ছে পুলিশের। ইতিমধ্যে বসিরহাট, সুন্দরবন(Sundarban) সহ সন্দেশখালি এলাকায় মহিলা পুলিশ কর্মীদের এবং উইনার্স টিমের(Winners Team) মোটরসাইকেলে চেপে এলাকা মনিটারিং শুরু হয়ে গিয়েছে। মধ্যমগ্রামে(Madhyamgram) মোটরসাইকেল নিয়ে এলাকা টহল দিচ্ছেন খোদ পুলিশ সুপার।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ