জঙ্গিপুর পুরসভায় চেয়ার বাঁচাতে মরিয়া পুরপ্রধান, অনাস্থা প্রস্তাব ১১ কাউন্সিলরের

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গিপুর পুরসভার তৃণমূলের অন্দরের কোন্দল এবার প্রকাশ্যে। চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন পুরসভার ১১ জন কাউন্সিলর। ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর নেতৃত্বে এই অনাস্থা আনা হয়েছে। ইতিমধ্যেই মহকুমাশাসকের দফতরে প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ২১ আসনের জঙ্গিপুর পুরসভায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৫ টি আসনে জয়লাভ করে। এছাড়া কংগ্রেস ২ টি, সিপিএম ৩ টি এবং বিজেপি ১ টি আসন পায়। পরবর্তীতে বিরোধী শিবিরের এক কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় শাসকদলের শক্তি আরও বৃদ্ধি পায়। এরপর বোর্ড গঠন করে চেয়ারম্যান হন সন্তোষ চৌধুরী। তবে সেই বোর্ডেই এবার দেখা দিল বড়সড় মতবিরোধ।

অনাস্থা প্রস্তাবের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভাইস চেয়ারইয়ান সন্তোষ চৌধুরী বলেন, বর্তমান বোর্ডের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছিল না। তাই ১১ জন নির্বাচিত কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের আগেই স্থানীয় নেতৃত্বের সঙ্গে তাঁদের মতপার্থক্য তৈরি হয়েছিল। বিষয়টি দলের রাজ্য নেতৃত্বের নজরেও আনা হয়েছিল, কিন্তু কোনও সমাধান হয়নি। এরপর তাঁরা দলীয় কার্যকলাপ থেকে অনেকটাই দূরে সরে ছিলেন। এখন নতুন চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জঙ্গিপুরে আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

অন্যদিকে, নিজের বিরুদ্ধে অনাস্থা প্রসঙ্গে চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, কাউন্সিলররা অনাস্থা এনেছেন , সেটি তাঁদের অধিকার। তবে আগে আলোচনা করলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই নানা কারণে তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারছিলেন না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জঙ্গিপুরে বহু উন্নয়নমূলক কাজ আটকে থাকার পিছনে বিরোধী কাউন্সিলররাই নন, দলের কয়েকজন কাউন্সিলরেরও ভূমিকা রয়েছে। তাঁদের উদ্দেশ্য ছিল চেয়ারম্যান হিসেবে তাঁকে নানা ভাবে বাধার মুখে ফেলা। তবে নতুন বোর্ড যদি গঠিত হয়, তারা যেন সুষ্ঠুভাবে পুরসভা পরিচালনা করে সেই শুভকামনাও জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আজ বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

খাসির মাংসের বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?