বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি বাসে আসতে চলেছে নতুন রঙের ছোঁয়া। এতদিনের নীল-সাদা রঙের পরিবর্তে আগামী দিনে নতুন সরকারি বাসগুলিকে গেরুয়া রঙে দেখা যাবে বলে ঘোষণা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সরকারি সিলমোহর পড়ল। 

আজ, মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সেখানেই সরকারি বাসের নতুন রং প্রসঙ্গ ওঠেন। পরিবহণমন্ত্রী জানান, অতীতে বিভিন্ন সরকারের আমলে সরকারি বাসের রঙেও পরিবর্তন এসেছে। তাঁর কথায়, বাংলায় দীর্ঘ ৩৪ বছর বাম সরকার ছিল। বাম সরকারের সময় বাসের রঙ ছিল লাল। ২০১১ সালে বাম সরকারের পতন হয়। রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সরকারের আমলে তা নীল-সাদা করা হয়। এবার রাজ্যে তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। অর্জুন সিং বলেন, ‘গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা তো রাষ্ট্রবাদী। তাই নতুন সরকারি বাসগুলো গেরুয়া রং করা হবে।’

আরও পড়ুন: কাজ করছে না বোলপুর পুরসভা, অনুব্রতর কার্যালয়ে তালা দিলেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা

সম্প্রতি এসি-৫৮ রুটে ইকো স্পেস থেকে সোনারপুরগামী একটি সরকারি বাসের গেরুয়া রঙের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পাশাপাশি ডব্লিউবিটিসির টালিগঞ্জ ডিপোতেও একই রঙের কয়েকটি বাস দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল আরও বাড়ে। আজ মঙ্গলবার মন্ত্রীর ঘোষণার পর স্পষ্ট হয়ে যায়, এগুলিই নতুন নীতির অংশ। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে নতুনভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৭০টি ট্রাম রুট পুনরুজ্জীবিত করার পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত নতুন ট্রাম করিডর তৈরির উদ্যোগও চলছে। এছাড়া, সল্টলেক, নিউ টাউন এবং বিভিন্ন ধর্মীয় পর্যটন কেন্দ্রকে যুক্ত করে ট্রাম পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে একাধিক বাস রুটে পরিষেবা বৃদ্ধি, বন্ধ হয়ে যাওয়া রুট পুনরায় চালু করা এবং নতুন রুটে বাস চালানোর কাজও এগিয়ে চলেছে। এই সব পরিবর্তনের মধ্যেই নতুন সরকারি বাসের গেরুয়া রং পরিবহণ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের