শিশুর কানে গরম জল ঢালল চিকিৎসক !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিশুটির কানে তীব্র ব্যথা। তাই চিকিৎসকের কাছে তাকে নিয়ে গিয়েছিল বাবা। কিন্তু সেখানে গিয়ে ব্যথা কমার বদলে ঘটল বিপত্তি। শিশুটির কান পরিস্কার করার নামে গরম জল ঢেলে দিল চিকিৎসক। আর তারফলে ওই শিশুটির কানের পর্দা পুড়ে যায়।

এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুর কানে গরম জল ঢেলে দেওয়ার ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তবে এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে   নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই এই ঘটনার জন্য অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে হাসপাতালের কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় থাকে ওই শিশুটি । কানে ব্যথা হওয়ায় তার পরিবারের সদস্যরা নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।  এরপরেই ঘটল বিপত্তি। কানে  ঠাণ্ডা জল দিয়ে পরিষ্কার করার পরিবর্তে গরম জল দিয়ে দেয় চিকিৎসক। এই ঘটনার পরেই হাসপাতালে ছড়িয়ে পড়ে উত্তেজনা। হাসপাতাল সুপারের কাছে শিশুর পরিবার অভিযোগ দায়ের করেছে। হাসপাতাল সুপার  জানিয়েছেন, ‘এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে যাতে এমন ঘটনা  না হয় সেই দিকেও নজর দেওয়া হবে।‘

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহার

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

জাল সই কাণ্ডের তদন্তে মমতার কালীঘাটের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে সিআইডি