কয়লা মাফিয়ার কিংপিনকে স্থায়ী আমন্ত্রিত সদস্য করল বিজেপি, তুলোধনা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার মধ্যে বঙ্গ–বিজেপি নেতাদের কাছে গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে কয়লা মাফিয়ার কিংপিনকে বাংলায় স্থায়ী আমন্ত্রিত সদস্য করার ঘটনায়। আর এই ঘটনাকেই তুলে ধরে বিজেপির মুখোশ খুলে দিল তৃণমূল কংগ্রেস। এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাতেই ভোট মরশুমে অস্বস্তিতে পড়েছে বঙ্গ–বিজেপি। কারণ এতদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই ‘‌মাফিয়ারাজ’‌, ‘‌সিন্ডিকেটরাজ’‌ নিয়ে সুর চড়াতেন বিজেপির শীর্ষ নেতারা। খোদ এমন সব তকমা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার নিজেদের এক্স হ্যান্ডেল পেজে ছবি–সহ পোস্ট করে বিজেপিকে তুলোধনা করল তৃণমূল কংগ্রেস।

এদিকে রাজ্যজুড়ে এখন বিজেপির রথযাত্রা চলছে। আর তা বাংলার মাটিতে পর পর ফ্লপ হচ্ছে। এসআইআর এবং পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই বিতর্ক তুঙ্গে উঠেছে। এই কাজ যে বিজেপির কাছে ব্যমেরাং হয়েছে সেটা এখন ভালই ঠাওর করতে পেরেছেন পদ্মনেতারা। সেসব বিষয়ের ড্যামেজ কন্ট্রোল করতে না পারার মধ্যেই এমন ছবি ও তথ্য সামনে নিয়ে এল তৃণমূল কংগ্রেস। তাই এমন সব তথ্য ও ছবি তুলে ধরে তৃণমূল কংগ্রেস এক্স পোস্টে লিখেছে, ‘‌মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজ শব্দগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ সবচেয়ে জোরে বা বেশি ঘন ঘন চিৎকার করেছেন। অন্য কেউ নয়। আর তারপর যখন ক্যামেরাগুলি ঘুরে যায় তখন এমন ঘটনা ঘটে।’‌ যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে।

 

অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কয়লা মাফিয়ার কিংপিনের ছবি প্রকাশ্যে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বাংলার মাটিতে তাঁকে পদ পর্যন্ত দেওয়া হয়েছে। এই খবরই প্রকাশ্যে নিয়ে এসেছে ঘাসফুল শিবির। আর এক্স পোস্টে তৃণমূল কংগ্রেস সেইসব ছবি দিয়ে লিখেছে, ‘‌জয়দেব খান কয়লা মাফিয়াদের রাজা। সে একজন কলঙ্কিত ব্যক্তি। এমনকী একজন ব্যক্তি যার অপরাধমূলক সম্পর্ক সুপ্রতিষ্ঠিত। এবার তাকে এখন আনুষ্ঠানিকভাবে আসানসোল দক্ষিণে বিজেপির স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।’‌

তাছাড়া এই দাবি করার পাশাপাশি অমিত শাহের সঙ্গে ছবিও আছে সেটা তুলে ধরা হয়েছে। আর বিজেপির যে এটা সংস্কৃতি সেটাই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তাই জোড়াফুল শিবিরের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘‌আর কেউ যেন এটাকে একটা ভুল মনে না করেন। তার কোম্পানির কথা ভাবুন। প্রাক্তন কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীর উপস্থিতিতে ক্যামেরাবন্দি। অমিত শাহের সঙ্গে ঘনিষ্ঠতা। যাকে তিনি অন্ডাল বিমানবন্দরে ব্যক্তিগতভাবে বিদায় জানাতে দেখেছেন। এটি বিজেপির স্বচ্ছ ভারত অভিযানের সবচেয়ে সত্যিকারের এবং সৎ রূপ। অপরাধ নির্মূল করা নয়। বরং সেটিকে গ্রহণ করা। জনজীবন থেকে অপরাধীদের নির্মূল করা নয়। বরং তাদের দলীয় পদ, মন্ত্রিত্বের সুযোগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।’‌

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে