জয়নগরে নির্মীয়মান বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়নগর: দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর -মজিলপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসানপুরে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম । পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে এসডিপিও বারুইপুর(SDPO Baruipur) অভিষেক রঞ্জনের নেতৃত্বে সোমবার রাতে প্রায় ১৫ জনের একটি দল ওই এলাকায় হানা দেয় । সেখানে গিয়ে দেখা যায় বাড়ির ভেতরে বসেই তৈরি করা হচ্ছে আগ্নেয়াস্ত্র । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়েলডিং মেশিন, প্রায় ২ কেজি গানপাউডার, এক নলা বন্দুক সহ একাধিক যন্ত্রাংশ ।

পুলিশ জানিয়েছে, তিন মাস আগে ওই নির্মীয়মাণ বাড়িটি ভাড়া নেওয়া হয় বসবাসের নাম করে । কিন্তু গোপনে সেখানে চলছিল এই অস্ত্র তৈরির কারবার । এই ঘটনায় গ্রেফতার হয়েছে দু’জনকে । ধৃতদের মধ্যে একজন ফিরোজ গাজী, যে পুরনো একটি খুনের মামলার আসামী বলেও জানা গিয়েছে । অপর অভিযুক্তের নাম ভবেন পাল । এর পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে(Baruipur Court) পেশ করা হয় । ধৃতদের হেফাজতে নিয়ে এই বেআইনি অস্ত্র তৈরীর কারখানার পেছনে আর কারা যুক্ত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর ৩ মাস আগে তারা ওই বাড়িটি ভাড়া নিয়েছিল। সেখানে তারা বসবাস করবে এই কথা বলে ভাড়া নিয়েছিল। কিন্তু সেই নির্মাণ বাড়িতেই তারা বেআইনি অস্ত্র তৈরীর কারখানা গড়ে তুলেছিল। পুলিশ যখন সোমবার গভীর রাতে সেখানে হানা দেয় সেই সময় তারা দুজনে বেআইনি অস্ত্র তৈরি করছিল। এই কারবার তারা কতদিন থেকে করছে এবং বিগত দিনে বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে তারা যুক্ত কিনা সবটাই পুলিশ তদন্ত করে দেখছে।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন