স্বাধীনতার পর থেকে গ্রামে নেই রাস্তা, ভোট বয়কটের পথে জঙ্গলমহলের হরতান গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝালদা: রাস্তা না হলে ভোট নয়। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে জঙ্গলমহলের ঝালদা ২’নম্বর ব্লকের রিগিদ গ্রাম পঞ্চায়েতের হরতান গ্রামের (Hartan Village) বাসিন্দাদের দাবি আগে পাকা রাস্তা চাই। তারপর ভোট। গ্রামবাসী ভক্তিপদ মাহাতো, আরতী গোপ ও সুবির্মন মাহাতোদের অভিযোগ, রিগিদ হাই স্কুল থেকে হরতান পর্যন্ত দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল অবস্থা। বর্ষাকালে চলাচল অসম্ভব হয়ে পড়ে ওই রাস্তায়। বারবার প্রশাসনের কাছে জানানো হলেও ,মিলেছে শুধুই আশ্বাস।

এখনও পর্যন্ত কোন স্থায়ী সমাধান হয়নি। বিধানসভা ভোটের আগে তাই রাস্তার দাবিতে ক্ষোভের সাথে গ্রামবাসীরা জানান,তাদের গ্রামের রাস্তা সমস্যার সমাধান না হলে আগামী ২৩সে এপ্রিল নির্বাচনে তারা ভোট দান থেকে বিরত থাকবেন। বিষয়টি নিয়ে পুরুলিয়ার জেলা শাসক (DM Purulia) কোন্থাম সুধীরের (Kontham Sudhir) সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,”বিষয়টি খতিয়ে দেখা হবে”।যদিও গ্রামবাসী ভক্তিপদ মাহাত জানান ,স্বাধীনতার পর থেকে গ্রামে রাস্তা নেই। নেতারা ভোট চাইতে আসেন।

ভোট পার হয়ে গেল গ্রামের দিকে আর কেউ ফিরেও তাকান না। গ্রামে যে রাজনৈতিক দলেরই নেতা আসুক তারা সকলকে সম্মান দেন। কিন্তু তারা এখনো অবহেলায় রয়ে গেছেন। তাই গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছে “আগে রোড পরে ভোট”।এখন দেখার ভোটের আগে ভোট বয়কটের ডাক দিয়ে আদৌও হরতান গ্রামের খানাখন্দে ভরে থাকা রাস্তার সমস্যার সমাধান হয় কিনা। নাকি আবারো মেলে আরো একটি প্রতিশ্রুতি ভবিষ্যতের জন্য।যেখানে ভোট বড় বালাই।

দিল্লির আদালতে যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের