তপন কান্দু হত্যা মামলায় অভিযুক্ত ওসিকে বদল করল রাজ্য

১৩ মার্চ খুন হয়েছিলেন তপন কান্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার ঝালদা থানার আইসি (IC) ছিলেন সঞ্জীব ঘোষ। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় জড়িয়েছিল তাঁর নাম। তাঁকেই বদলি করা হলো।

পুলিশ সূত্রে খবর, রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (STF) ইন্সপেক্টর পদে বদলি হয়েছেন তিনি। আর ঝালদা থানার আইসি পদে আসছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর শিব শঙ্কর সিংহ। প্রশাসন সূত্রে খবর, এই বদলি রুটিন মাফিক।

উল্লেখ্য, গত ১৩ মার্চ পুরুলিয়া জেলার ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। তপন ছিলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। মোট ৩টি গুলি লাগে তপনবাবুর শরীরে। এর মধ্যে একটি গুলি লাগে তাঁর মাথায়। রাঁচির হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ঝালদার কংগ্রেস কাউন্সিলরের।

কাউন্সিলর খুন হয়ে যাওয়ার পর তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলেন।  অভিযোগ, ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ তপনকে বারবার তৃণমূলে যোগ দেওয়ার জন্য ফোনে বিরক্ত করতেন। তাতে রাজি হননি তপন। উল্লেখ্য, খুনের পরই প্রকাশ্যে আসে তপন কান্দুর এক ভাইপোর সঙ্গে আইসির ফোনে কথোপকথনের একটি অডিয়ো। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। বিতর্কিত ওই অডিয়ো সামনে আসার পরই ঝালদা থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ওই ভাইরাল অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি ডব্লু ডব্লু ডব্লু ডট এই মুহূর্তে ডট কম। 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা