ঝাড়গ্রামে নতুন সঙ্গি পাচ্ছে হুকু, ভুলু, ফুলমনিরা

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম: হুকু, ভুলু, ফুলমনিরা ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্কের ভালুক।এবার তাদের সঙ্গি হচ্ছে বাঁকুড়া থেকে ধরা পড়া একটি পুরুষ ভাল্লুক(Male Beer) পার্কের মহিলা ভাল্লুক এর সাথে পুরুষ ভাল্লুক যদি থাকতে পারে আর বংশ বিস্তার হয় তাহলে এক নতুন অধ্যায় তৈরী হবে এই জুলজিক্যাল পার্কে। সেই ভাবনা থেকেই বাঁকুড়া থেকে ধরা পড়া ভাল্লুককে সোমবার আনা হয়েছে ঝাড়গ্রামের জুওলজিকাল পার্কে।
রবিবার বাঁকুড়া থেক ধরা পড়ে বিরল প্রজাতির ভালুক।

উল্লেখ্য ,শনিবার ভালুক নিয়ে খেলা দেখাতে এসে বন দফতরের হাতে ধরা পড়ে বিহারের(Bihar) বাঁকা জেলার বাসিন্দা মহম্মদ রাজ কালান্দর। বাঁকুড়ার সারেঙ্গা থেকে তাঁকে গ্রেফতার করে বন দফতর। সূত্রের খবর, শনিবার ওই যুবককে সারেঙ্গার পিঠাবাঁকড়া গ্রাম থেকে গ্রেফতার করে বন দফতর। উদ্ধার করা হয় পূর্ণবয়স্ক একটি পুরুষ ভাল্লুককে। বন কর্মীরা জানতে পারে এক যুবক একটি পূর্ণবয়স্ক পুরুষ ভাল্লুক নিয়ে সারেঙ্গার পিঠাবাঁকড়া গ্রামে খেলা দেখাচ্ছে। খবর পেতেই ওই গ্রামে যান বন দফতরের আধিকারিকরা।

মাঝপথেই থেমে যায় ভাল্লুকের খেলা। মুহূর্তের মধ্যেই গ্রেফতার করা হয় মহম্মদ রাজকে। পূর্ণবয়স্ক ভালুকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সারেঙ্গার বন দফতরে। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে বন দফতর। সোমবার সারেঙ্গা থেকে ওই ভাল্লুককে আনা হয়েছে ঝাড়গ্রামে। এখন তার নতুন ঠিকানা এই জুওলজিক্যাল পার্ক(Zoological Park) । সকলেই খুব আনন্দিত। কারণ এই নতুন অতিথিকে দেখতে পর্যটকরা ভিড় জমাবে সেখানে। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি এই পুরুষ ভাল্লুক অন্যান্য সেখানে থাকা মহিলা ভাল্লুকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে ভাব জমাতে পারে। নতুন অতিথির ওপর নজর রাখছে জুওলজিক্যাল পার্কের বন কর্মীরা। নতুন পরিবেশে যাতে তার খাপ খাওয়াতে বিশেষ সমস্যা না হয় সেদিকেই এখন তীক্ষ্ণ নজর সকলের।কিছুদিন যাওয়ার পর সেই পুরুষ ভালুকের নামকরণ করবে সেখানকার কর্মীরা।

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?