ঝাড়গ্রামে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১,আহত ৫, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে মঙ্গলবার দুপুরে রাস্তায় গাড়ি ছুটতে ছুটতে হঠাৎ নেমে গেল পাশের ঢাল জমিতে । সেখানে চাষের কাজে যুক্ত থাকা কয়েকজন পুরুষ ও মহিলা দুপুরের পান্তা ভাত খেয়ে গাছের তলায় একটু বিশ্রাম নিচ্ছিলেন। অভিশপ্ত গাড়ি হুড়মুড় করে তাদের ওপর গিয়ে পড়ে। গাছের তলায় থাকা গরিব মানুষগুলি চাপা পড়ে। দুপুরের জঙ্গলে ঝিঁঝিঁ পোকার ডাক ভেদ করে বেরিয়ে আসে আর্তনাদের বার্তা। মঙ্গলবার ঝাড়গ্রামের(Jhargram) বরিয়ায় মর্মান্তিক গাড়ি দূর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। ঘটনায় মৃত এক। গুরুতর আহত পাঁচ। পরিস্থিতি সামলাতে সিআরপিএফ(CRPF) এবং পুলিশ যৌথ ভাবে কাজ শুরু করছে।

অভিশপ্ত গাড়ি ঘিরে স্থানীয়দের বিক্ষোভ। গাড়ির কাঁচ ভাঙচুর করে উত্তেজিত জনতা।ঝাড়গ্রামের ৫নং রাজ্য সড়ক অবরোধ করে । গ্রামবাসীদের দাবি উপযুক্ত ক্ষতিপূরণ দিলে গাড়িটি ছাড়া হবে। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে সিআরপিএফ আর ঝাড়গ্রাম জেলা পুলিশ এসে অবস্থা আয়ত্ত্বে আনার চেষ্টা করে। প্রসঙ্গত লোধাশুলিতে খাওয়াদাওয়া করে স্বামী-স্ত্রী এবং তাদের ছেলে ও ড্রাইভার ঝাড়গ্রাম ফিরছিলো। বরিয়ার কাছে হঠাৎ করেই গাড়িটি রাস্তা থেকে নেমে যায় জমিতে।

সেখানে তখন কয়েকজন মহিলা ও পুরুষ গাছের ছায়াতে বসে ছিলো। তাদের উপরে এসে পড়ে গাড়িটি। সোজা একজনেকে পিষে আরো বেশ কিছুটা এগিয়ে দারিয়ে যায় গাড়িটি। আহতদের টহলরত পুলিশের গাড়িতে তুলে আনা হয়। হাসপাতালে একজনকে মৃত বলে ঘোষনা করে। বাকিরা চিকিৎসাধীন। পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়োগ গিয়েছে। গাড়ির যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা হবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ আছে এই দুর্ঘটনার পেছনে।

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’