আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝাড়গ্রামে অন্তঃসত্ত্বা হাতির মৃত্যুর ঘটনায় হুলা টিমের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনায় হুলা টিমের দুই জনকে গ্রেফতার করল পুলিশ। গত ১৫ ‘ ই অগস্ট বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের(Jhargram City) রাজ কলেজ এলাকায় পাঁচটি হাতি ঢুকে পড়ে। ওই হাতির দলকে ঝাড়গ্রাম শহর থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দফতর হুলা টিমের সদস্যদের নিয়ে আসে। হুলা টিমের সদস্যদের ছোঁড়া জ্বলন্ত লোহার রড একটি অন্তঃসত্ত্বা মহিলা হাতির পিঠে লাগে। যার ফলে ওই মহিলা হাতিটি অসুস্থ হয়ে পড়ে। ১৬ই অগস্ট অসুস্থ ওই অন্তঃসত্ত্বা মহিলা হাতিটি মারা যায়। তাই হাতি মৃত্যুর ঘটনায় ঝাড়গ্রাম সহ রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠে।

অবশেষে বন দফতর এর পক্ষ থেকে হাতি মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। শুরু করা হয় তদন্ত। মঙ্গলবার রাতে পুলিশ ঝাড়গ্রাম ব্লকের লাউড়িয়াদাম থেকে গ্রেপ্তার করে ওই দিন হাতি তাড়ানোর কাজে যুক্ত থাকা হুলা টিমের সদস্য অজয় মাহাত ও দীপক মাহাতকে। ওই দুই জন হুলা পাটির সদস্য হাতি তাড়ানোর সময় ওই অন্তঃসত্ত্বা মহিলা হাতির গায়ে জলন্ত হুলার রড ঢুকিয়ে দিয়েছিল বলে অভিযোগ। হাতি মৃত্যুর ঘটনায় ধৃত হুলা টিমের(Hulla Team) দুই সদস্যকে বুধবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,হস্তি শাবকের মৃত্যুর আত্মার শান্তি কামনা করে হাতি মেলার আয়োজন করে।

২০২১ সালের ২০ আগস্ট ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বীরভাষা ও বালিভাষা এলাকায় একটি হস্তি শাবকের মৃত্যু হয়। ওই হস্তি শাবকের মৃত্যুর পর গ্রামবাসীরা তার আত্মার শান্তি কামনা করে মঙ্গলবার হাতি মেলার আয়োজন করে। ওই এলাকায় কংক্রিটের হাতির মূর্তি প্রতিষ্ঠা করা হয়। তারপর পূজা অর্চনা করা হয়। সেই সঙ্গে হাতি মেলার আয়োজন করে গ্রামবাসীরা। হাতি মেলায় ঝুমুর গান সহ বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করে ওই দুটি গ্রামের বাসিন্দারা। তাই একদিনের হাতি মেলায় সামিল হন ওই এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের পক্ষ থেকে হাতি ঠাকুরকে পুজো করা হয়। ওই এলাকার বাসিন্দা সুশান্ত মাহাত বলেন, জঙ্গলমহলের মানুষ হাতি ঠাকুরকে দেবতা হিসেবে পুজো করেন। তিনি বলেন, হাতির হামলায় ঘর বাড়িও ফসলের ক্ষতি হয়, এমনকি প্রাণ হানির ঘটনা ঘটে।

তা সত্ত্বেও জঙ্গলমহলের (Jangalmahal)মানুষ হাতিকে দেবতা হিসেবে পূজা করেন। তাই সেই হস্তি শাবকের আত্মার শান্তি কামনা করে এই হাতি মেলার আয়োজন করা হয়। এবার তৃতীয় বছর এই মেলায় ঝুমুর গান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। খড়গপুর বনবিভাগের পক্ষ থেকে দুদিন ধরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বন দফতরের আধিকারিকদের উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। আগামী দিনে আরো বড় ধরনের অনুষ্ঠান হবে। গ্রামবাসীদের সহযোগিতায় ওই হাতি(Elephant) মেলার আয়োজন করা হয় বলে তিনি জানান। তাই হাতি মেলাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ওই দুটি গ্রামের গ্রামবাসী সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারাও এই হাতি মেলায় সামিল হন। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ