লোধাশুলির জঙ্গল লাগোয়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,লোধাশুলি ও গঙ্গারামপুর: রবিবার ঝাড়গ্রামের লোধাশুলির জঙ্গল লাগোয়া এলাকায় লরির সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক বাইক আরোহীর। জানা গেছে, মৃত বাইক আরোহীর নাম সাজিম আলি। বয়স ২০ বছর। বাড়ি ঝাড়গ্রামের(Jhargram) গোপীবল্লভপুর ২ নং ব্লকের বড় আসনবনী গ্ৰামে। পরিবার সূত্রে জানা গেছে, ওই মোটরসাইকেল আরোহী ঝাড়গ্রামের লোধাশুলির দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা ট্রাকটি ধাক্কা মারে মোটরসাইকেল আরোহীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার(Jhargram P.S.) পুলিশ।

পুলিশ ওই মোটরসাইকেল আরোহীকে ঝাড়্গ্রাম জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিকে সরকারি বাস ও টোটোর সংঘর্ষে গুরুতর আহত হল টোটো চালক। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার(Gangarampur P.S.) মিশন মোড় এলাকায়। আহত টোটো চালকের নাম মোস্তফা হোসেন বয়স ৬০, বাড়ি গঙ্গারামপুর -এর উদয় গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে ওই টোটো চালক মিশন মোড় এলাকায় টোটো(TOTO) নিয়ে রাস্তা পারাপারের সময় রায়গঞ্জ থেকে বালুরঘাটগামী একটি সরকারি বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনায় গুরুতর আহত হয় টোটো চালক, দুমড়ে মুচড়ে যায় টোটো ও কাচ ভেঙে যায় সরকারি বাসের ।

বিষয়টি এলাকাবাসীদের নজরে আসতেই আহত টোটো চালককে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গারামপুর থানার পুলিশ এরপর তারা টোটো ও সরকারি বাসটি গঙ্গারামপুর থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের দাবি, মিশন মোড়ে সেই সময় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কোন সিভিক ভলেন্টিয়ার ছিল না,যার ফলেই এমন ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা