ঝাড়গ্রাম শহরের রাস্তাগুলি বেহাল, মরণ ফাঁদে পরিণত হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের রাস্তাগুলি বেহাল। মরণ ফাঁদে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলে ঝাড়গ্রাম শহরের রাস্তাগুলি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে ।শহরের গুরুত্বপূর্ণ রাস্তা মধুবন মোড় থেকে দুবরাজপুর(Dubrajpur) এই রাস্তায় রয়েছে মেডিকেল ও জেনারেল একাধিক কলেজ। রয়েছে বাস স্ট্যান্ড, একাধিক সরকারি দপ্তর, জেলাশাসক(DM) ও উচ্চপদস্থ আধিকারিকদের আবাসন। তারপরও মেরামতের কোন ব্যবস্থা নেই। রাস্তাগুলি মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি তৃণমূল কংগ্রেস পরিচালিত ঝাড়গ্রাম পৌরসভা, এমনটাই আভিযোগ।যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন গাড়ি থেকে সাধারণ মানুষ, বাদ যায়নি স্কুল পড়ুয়ারা। ঝাড়গ্রাম পৌরসভার ১৭ কিলোমিটার রাস্তাপূর্ত দপ্তরের অধীন। বাকি প্রায় ৩০০কিলোমিটার রাস্তা পৌরসভার অধীন রয়েছে। অপরদিকে বিজেপির দাবি বর্ষা(Rainy Seassion) এলেই রাস্তা মেরামতের কথা মনে পড়ে আসলে সমস্ত টাকাই আত্মসাৎ করার চিন্তা পৌরসভার।তাই কবে রাস্তা মেরামত করা হবে সেদিকেই তাকিয়ে রয়েছে ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। এদিকে,ঝাড়গ্রাম(Jhargram) গোপীবল্লভপুর – ফেঁকো রাস্তার মাঝখানে গোপীবল্লভপুর – ২ ব্লকের কানপুর এলাকায় বালি বোঝাই ড্রাম্পারের(Drumper) ধাক্কায় আশঙ্কাজনক বাইক আরোহী ।ঘটনায় আশঙ্কাজনক বাইকে থাকা তিন আরোহী।

আশঙ্কাজনক বাইক আরোহীদের উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তড়িঘড়ি আশঙ্কাজনকদের স্থানান্তরিত করেন ঝাড়গ্ৰাম জেলা হাসপাতালে। ঘটনার জেরে বেলিয়াবেড়া থানার গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ নং ব্লকের কানপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, সোমবার দুপুরে কানপুর(Kanpur) এলাকায় বালি বোঝাই ড্রাম্পারের ধাক্কায় তিনজন আরোহী সমেত বাইকটি বালি গাড়ির চাকার তলে পড়ে যায়।ঘটনায় আশঙ্কাজনক বাইকের দুই আরোহী। পুলিশ সুত্রে খবর, আহতরা সকলে উড়িষ্যার বারিপদার এলাকার বাসিন্দা।নাম পরিচয় জানা চেষ্টা করছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) পুলিশ। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং