বিনায়ক ভবিষ্যতে চিকিৎসক হয়ে জঙ্গলমহলে সেবা করতে চায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে ঝাড়গ্রামের বিনায়ক সেনাপতি(Binoyak Senapati)। তার প্রাপ্ত নম্বর “৬৮৩”, গর্বিত ঝাড়গ্রামবাসী।মাধ্যমিক পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবারের মোট পরীক্ষার্থী ছিল ৬৮২৩২১ জন। এদের মধ্যে মোট ছাত্রের সংখ্যা ছিল ৩০৬২৫৩ জন। আর মোট ছাত্রীর সংখ্যা ছিল ৩৭৬০৬৮ জন। ১৬ টি জেলা থেকে প্রথম দশে রয়েছেন ১১৮ জন।

আর এর মধ্যেই মেধা তালিকায় রাজ্যের দশম স্থান অধিকার করেছেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের(Sakrial) রোহিনী চৌধুরিনী রুক্মিণী দেবী হাইস্কুলের ছাত্র বিনায়ক সেনাপতি। তার প্রাপ্ত নম্বর “৬৮৩”। ঝাড়গ্রামের সাঁকরাইলের রোহিণী এলাকার বাসিন্দা বিনায়ক। বিনায়কের বাবা তাপস কুমার সেনাপতি পেশায় শিক্ষক। স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে কৃতজ্ঞতা জানায় বিনায়ক। সারাদিনে ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করত বিনায়ক। পড়াশোনার পাশাপাশি বাগান তৈরি করতে এবং গল্পের বই পড়তে ভালোবাসত সে।

ভবিষ্যতে ডাক্তার হতে চায় বিনায়ক। বিনায়ক জানায়, সে এর থেকেও ভালো ফলের আসা করেছিলো। তবে বিনায়ক তার ভবিষ্যতে ডাক্তার (Doctor)হয়ে তার এলাকার মানুষজনের পাশে দাঁড়াতে চায়। বিনায়কের এই সাফল্য গর্বিত করেছে তার তার মা-বাবা থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও এলাকার মানুষজনকে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য