ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর জনসভার আগে প্রশাসনিক তৎপরতা শুরু, হেলিপ্যাড পরিদর্শনে উচ্চ পদস্থ কর্তারা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :মুখ্যমন্ত্রীর জনসভার আগে বৈঠক উচ্চপদস্থ আধিকারিকদের।আগামী ১৭ই মে শুক্রবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে বিশাল জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুল(Gajasimul) মাঠে জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে মুখ্যমন্ত্রীর এই জনসভাকে সফল করতে জেলা নেতৃত্বদের চলছে প্রস্তুতি সভা। অন্যদিকে, সোমবার সভাস্থল পরিদর্শন করলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

জানা গেছে, মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা এদিন ঝাড়গ্রাম জেলার সমস্ত উচ্চপদস্থ পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি কোথায় অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হবে সেই সব বিষয় আলোচনা হয় এই বৈঠকে। যে স্থলে মুখ্যমন্ত্রী জনসভা করবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয় সোমবার। জানা গেছে ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি সভা মঞ্চের পিছনে গড়ে তোলা হবে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম।

সব মিলিয়ে মুখ্যমন্ত্রী(CM) জনসভার আগে প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের। সোমবার এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের গোপীবল্লভপুর(Gopibalalvpur) বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো ,তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু সহ অন্যান্য নেতৃত্ব ও উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গেছে জঙ্গলমহলের এই জনসভায় রেকর্ড সংখ্যক ভিড় করতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে জেলা তৃণমূল নেতৃত্ব।ঝাড়গ্রামের তৃণমূল জেলা সভাপতি দুলাল মুর্মু জানান, আগামী শুক্রবার মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রামের(Jhargram) জনসভাতে তিল ধরনের জায়গা থাকবে না। জঙ্গলমহলের মানুষের মুখ্যমন্ত্রী প্রতি পূর্ণ আশা ও ভরসা রয়েছে। জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় নিরলস পরিশ্রম করেছেন।

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

হাপুরে বিদ্যুৎ বিভ্রাট! গরমে নাজেহাল বিক্ষোভকারীদের দেখে মেজাজ হারালেন পুলিশকর্তা, বললেন…

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং

গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

এবার কলেজ-বিশ্ববিদ্যালয়েও বাধ্যতামূলক ইউনিফর্ম, যোগী রাজ্যে বড় সিদ্ধান্ত

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা