এবার জঙ্গলমহলে দলছুট হাতির হামলার পর পাগল কুকুরের আক্রমণ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলে হাতি এবং হনুমানের পর এবার কুকুরের আতঙ্ক। বিগত দিনে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন একাধিক জন । অতর্কিতে হাতির দল গ্রামে ঢুকে শস্য ক্ষেত সহ বাড়িতে হামলা চালিয়েছে। কিন্তু এবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) অন্তর্গত মহাপাল, আম্বি এলাকায় কুকুরের(Dog) কামড়ে একজন শিশু সহ আহত হয়েছেন সাতজন। এর ফলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চোখের নিমিষে একটি পাগল কুকুর রাস্তায় চলাচল করা ছোট বাচ্চা থেকে গ্রামবাসীকে দেখলেই ঝাঁপিয়ে পড়ছে তার ওপর।

কারোর গলা লক্ষ্য করে ওই কুকুরটি ঝাঁপ দিয়ে বুকে কামড়ে দিচ্ছে ।কারোর বা হাতে কিংবা পায় কামড় দিয়ে তড়িৎ গতিতে জঙ্গলে ছুট লাগিয়ে গা ঢাকা দিচ্ছে। ইতিমধ্যে কুকুরের কামড়ে আহতদের স্থানীয় তপসিয়া গ্রামীণ হাসপাতাল ও গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে, ঝাড়গ্রাম হাসপাতাল(Jhargram Hospital) ও মেদিনীপুর হাসপাতালে(Medinipur Hospital)। ঝাড় গ্রামের মানুষজন বনদপ্তর ও প্রশাসনের কাছে অবিলম্বে ওই কুকুরটিকে আটক করে নিয়ে যাওয়ার দাবি তুলেছে। একদিকে জঙ্গলমহলে(Jangalmahal) বিগত কয়েকদিন ধরে চলছে তাপপ্রবাহ।

তারমধ্যে এই পাগল কুকুরের অতর্কিত আক্রমণে জঙ্গলমহলের(Jangalmahal) মানুষজন এখন রীতিমতো আতঙ্কিত। এক প্রকার ঘরবন্দী হয়ে পড়েছে ঝাড়গ্রামবাসী। শনিবার দুপুরেও ওই পাগল কুকুর একাধিক জনের উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়েছে। হাতির আতঙ্ক কাটতে না কাটতে পাগল কুকুরের এই আক্রমণে তাই নাকাবন্দি ঝাড়গ্রামবাসী। তবে একটি কুকুর নাকি একাধিক কুকুর তা নিয়ে জঙ্গলমহল বাসির মধ্যে সংশয় রয়েছে ।গোটা বিষয়টিতে এখনই বনদপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও