ঝাড়গ্রামের সাঁকরাইলে সারারাত দাপিয়ে বেড়ালো দাঁতাল হাতির দল

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের শুশনি গেড়িয়া এলাকায় তান্ডব চালালো দাঁতালের দল। পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবীতে রাস্তার নেমে পথ অবরোধে সামিল হলেন গ্রামবাসীরা।ঝাড়গ্রাম(Jhargram) জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। আবারো হাতির(Elephant) হানায় ভাঙলো বেশ কিছু মাটির বাড়ি,গতকাল রাতে হাতির দল শুশনি গেরিয়া এলাকায় তিনটি বাড়ি ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙ্গে চাল ডাল খেয়ে তছনছ করে।

যার ফলে সাধারণ মানুষের বিক্ষোভ শুরু হয় শনিবার সকাল থেকে। মেলেনি পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ। হাতি তাড়ানো ও ক্ষতিপূরণের দাবিতে বারবার রাস্তায় নেমে বিক্ষোভ অবরোধের মাধ্যমে সরব হয়েছেন বিভিন্ন এলাকার মানুষ। সরব হয়েছেন এলাকাবাসী। সাঁকরাইল ব্লকের চামটি ডাঙ্গা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাদের দাবি হাতিকে এখান থেকে অন্যত্র সরাতে হবে এবং যে সমস্ত জিনিসের ক্ষয়ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ দিতে হবে।

বনদপ্তর (Forest Department)এর কাছে প্রশ্ন করলে কোন সদুত্তর না দিয়ে পালাতে শুরু করেছে বন আধিকারিকরা ।যা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। হাতির সমস্যায় বন আধিকারিক মুখে কুলুপ এঁটেছেন ।কোন সদুত্তর না পাওয়ায় চিন্তার ভাঁজ এলাকাবাসীর। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ যায়। দীর্ঘ আলোচনার পর পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং