খাবারের সন্ধানে ঝাড়গ্রামে হাতির হামলা অব্যাহত, জঙ্গলমহলে হাই মাস্ট লাইট লাগানোর পরিকল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: রবিবার ঝাড়গ্রামের কুনডল ডিহা সহ পুকুরিয়াতে হাতি খাবারের খোঁজে হামলা চালায়। পুকুরিয়া গ্রামের(Pukuria Village) কয়েকটি বাড়িতে খাবারের সন্ধানে তান্ডব চালায়।গ্রামে আচমকা হাতি ঢুকে পড়ায় হাতির হামলার আশঙ্কায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। বেশ কয়েকটি বাড়ির দরজা,জানালা ভেঙে খাবারের খোঁজে তাণ্ডব চালায়। যেভাবে প্রতিদিন ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে প্রকাশ্য দিবালোকে ও রাতের অন্ধকারে খাবারের সন্ধানে হাতি ঢুকে পড়ছে, তাতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। বন দফতরকে বারবার জানানো সত্বেও হাতি গুলিকে অন্যত্র সরানোর কোন ব্যবস্থা করতে পারছে না।

তবে বন দফতরের(Forest Department) পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যার পর জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে হাতিকে উত্ত্যক্ত করতেও নিষেধ করা হয়েছে। তা সত্ত্বেও যেভাবে হাতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা।এদিকে,ঝাড়গ্রাম(Jhargram) জেলাজুড়ে হাতির হানা অব্যাহত। সেই কথা মাথায় রেখেই জেলার বিভিন্ন প্রান্তে ৩৩টি হাই মাস্ট সোলার লাইট(Solar Light) লাগানোর পরিকল্পনা করল জেলা প্রশাসন। অত্যাধুনিক মানের সোলার লাইটের পরিষেবা দিতে কোটি টাকা খরচ হবে।

প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, জেলাজুড়ে হাতির সমস্যা রয়েছে। অনেক সময় অন্ধকারে হাতি দেখতে না পাওয়ায় বিপদের মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিটি ব্লকেই হাই মাস্ট লাইট লাগানো হবে। প্রতিটি লাইটের জন্য খরচ হবে ৫ লক্ষ টাকা। বিনপুর-১ ব্লকে ৪টি, বিনপুর-২ ব্লকে ৪টি, গোপীবল্লভপুর-১ ব্লকে ৪টি , গোপীবল্লভপুর-২ ব্লকে ৪টি, জামবনী ব্লকে ৩টি, ঝাড়গ্রাম ব্লকে ৫টি, নয়াগ্রাম ব্লকে(Nayagram Block) ৫টি ও সাঁকরাইল ব্লকে ৪টি হাই মাস্ট লাইট লাগানো হবে। এছাড়া বিভিন্ন গ্রামে সোলার লাইট লাগানোর পরিকল্পনা রয়েছে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়