চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝাড়গ্রামের পুকুরিয়ায় হাতি শুড়ে পেঁচিয়ে আছাড় মারল এক ব্যক্তিকে, জঙ্গলমহল জুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: আবারও হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামের পুকুরিয়ায়। মৃত ব্যক্তির নাম পরিমল মাহাতো(Parimal Mahato) (৬১)। পরিবার সূত্রে জানা যায়,পরিমালবাবু বাড়ির বারান্দাতে ঘুমচ্ছিলেন। বৃহস্পতিবার ও সাড়ে তিন ভোর সাড়ে তিনটে নাগাদ দরজায় আওয়াজ হতে দরজা খুলতেই একটি হাতি তাকে শুড়ে পেঁচিয়ে নিয়ে বাড়ির কিছু দূরে আছড়ে মেরে ফেলে। বনদফতর সূত্রে জানা গেছে ,চারটি হাতির দল ঝাড়গ্রামের(jhargram) বাঁদর ভুলার দিক থেকে এসে এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে এলাকাবাসীর অভিযোগ, এলাকায় সারাদিনই হাতি ঘোরা ফেরা করছে। যার জেরে কাজু বাগান থেকে কাজু বা শাল পাতা তুলতে যেতে পারছেন না কেউই জঙ্গলে।

বনদফতরকে বার বার বলা সত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। হাতির হামলায় প্রতিনিয়ত ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রাণহানির ঘটনা ঘটছে। হুঁশ নেই বন দফতরের। বারংবার একই ঘটনা ঘটতে থাকায় বন দফতরের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষজনের। কবে সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষজন। যদিও বন দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যখনই হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে তখন সাধারণ মানুষকে সাবধান করা হয়।

শুধু তাই না হুল্লার পার্টি দিয়ে হাতিদের জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু ফের তারা খাবারের সন্ধানে হানা দেয় লোকালয়। সেই জন্য জঙ্গলমহলের(Jangalmahal) মানুষকে সতর্ক থাকতে হবে। যাতে হাতি আক্রমণ করতে না পারে।এর আগেও জঙ্গলমহলে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন একাধিক জন। বারবার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ফসল। শুধু তাই নয় স্কুলে ঢুকে মিড ডে মিলের খাবার লুট করে নিয়ে পালিয়েছে হাতি। কখনো রান্নাঘরে হানা দিয়ে শুড়ে পেঁচিয়ে রান্নার প্রেসার কুকার নিয়ে পালিয়েছে হাতি কখনো আবার চালের বস্তা তুলে নিয়ে চলে গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ