ফের ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: আবারও জঙ্গলমহলে হাতির হানায় মৃত্যু হল এক যুবকের ।গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের গোপালপুর গ্রামে।পুলিশ সুত্রে জানা গেছে, মৃত যুবকের নাম অমিত হাতি। বয়স আনুমানিক ১৯ বছর । বাড়ি গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ নং ঘোড়াইডাঙা গ্রামে।কিন্তু অমিত তেঁতুলিয়া গ্রামে মামাবাড়িতে থেকে বাকড়া স্কুলে পড়াশোনা করতো। জানা গেছে ,গতকাল রাতে প্রায় ১৪ টি হাতির দল গোপালপুর গ্রামের জমিতে তাণ্ডব চালাচ্ছিল ।

সেই সময় অমিত বন্ধুদের সাথে হাতি তাড়াতে গিয়েছিল। সেই সময় একটি দলছুট হাতি পিছেন থেকে এসে অমিতকে শুঁড়ে তুলে আছাড় মারে।খবর পেয়ে বনদফতর গোপীবল্লভপুর থানার (Gopiballavpur P.S.)পুলিশ ও স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন অমিতের মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মর্গে নিয়ে আসে। এদিকে বিগত কয়েক দিন ধরেই ঝাড়গ্রামে(Jhargram) তীব্র গরমে নাজেহাল অবস্থা জেলাবাসীর। কিন্তু আজ শুক্রবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হঠাৎ লক্ষ্য করা যায়। সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার আকাশের মুখভার। সকাল থেকেই মেঘলা আকাশ, কালো মেঘে ঢেকেছে জেলা। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে জেলায়।

আজ যদি রাস্তা ভেজে তাহলে টানা একুশ দিন পরে ফের ভিজতে চলেছে ঝাড়গ্রাম জেলা(Jhargram District) এর পাশাপাশি আজ গোটা রাজ্যের পাশাপাশি একটি বড় অংশ তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। এটাও একটা স্বস্তির সংবাদ। তবে বৃষ্টি হলে ঝাড়গ্রামের সাধারণ মানুষ একটু স্বস্তি পাবে।

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’