আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝাড়গ্রামের সাঁকরাইলে বাজ পড়ে মৃত্যু চাষীর

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বৃহস্পতিবার বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শৈলেন মাহাত (২৮)। বাড়ি ঝাড়গ্রামের(Jhargram) সাঁকরাইল ব্লকের কেতকীঝরিয়া গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জমির কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার দুপুরের ভারী বর্ষণের সময় বাজ পড়ে তিনি আহত হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। গ্রামবাসী এবং পরিবারের লোকজন শৈলেনবাবুকে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়ে সাঁকরাইল থানার(Sakrail P.S.) পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম পুলিশ মর্গে পাঠায়। পরিবারের সদস্য পরিমল মাহাত জানান, সরকারি সাহায্যের জন্য আবেদন করবেন। তিনি দাবি করেন, শৈলেন বাবুর পরিবার খুবই দুঃস্থ পরিবার।বারবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বজ্রবিদ্যুৎ সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়। কিন্তু তারপরেও হুশ ফিরছে না এক শ্রেণীর মানুষজনের। ফলে জেলায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা রোধ করা যাচ্ছে না।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ