ঝাড়গ্রামে ফুটপাতে মেলা ,জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় ছাত্র-ছাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বেহালার সৌরনীলের মৃত্যুর পরও টনক নড়েনি প্রশাসনের। হয়তো অপেক্ষা আরো একটা সৌরনীলের মতো ঘটনার। ঝাড়গ্রাম শহরের মূল রাস্তা ৫নং রাজ্য সড়ক(State High Way)। সেই রাস্তার ফুটপাত দখল করে চলছে মেলা। সামনে পিছনে দুটো হাই স্কুল। যেখানে প্রায় ২৫০০ হাজার স্টুডেন্ট যাতায়াত করে। সাথে তাদের অভিবাবকরা। যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তবু কারো হেলদোল নেই।

যানজটে নাজেহাল সাধারন মানুষ। প্রায় দুই সিফটে দেড়হাজার ছাত্র – ছাত্রীর জীবন নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে সকলেই। আগে মাঠের মধ্যে মেলা হলেও কিভাবে তা রাস্তার উপর উঠে আসার বৈধ অনুমতি পায় তা কারোর জানা নেই। রাস্তার উপর না হয়ে অন্যত্র হলে ভালো হয় বলে মন্তব্য সকলের। স্কুলের অভিবাবকরা রীতিমত আতঙ্কিত। মূল চলাচলের রাস্তায় ফুটপাত বলে কিছু নেই। রাস্তার উপর গাড়ি,সাইকেল দাঁড় করাতে হচ্ছে। স্কুলের গেটও দখল করে আছে দোকান। ফলে চরম সমস্যা আর আতঙ্কে দিন কাটে অভিবাবকদের। তাদের দাবি, মেন রোডকে খালি রেখে ফাঁকা জায়গায় মেলা হোক।

সোশ্যাল মিডিয়াতেও এভাবে রাস্তা আটকে মেলা ও তার ফলে দূর্ঘটনার আশঙ্কা করে মেলা অন্যত্র সরানোর দাবি তোলা হয়েছে। আবার হয়ত বড় কোনো ঘটনা ঘটলে তখন হয়ত ব্যাবস্থা নেবে প্রশাসন। সব মিলিয়ে চরম বিশৃঙ্খল অবস্থা ৫নং রাজ্য সড়কের শহরের মূল অংশের। কেনো নিয়ম ভেঙে ফুটপাত দখল করে শহরের মূল রাস্তায় রাজ্য সড়কএর উপর মেলা হচ্ছে তা নিয়ে সরকারি আধিকারিকরা মুখ খুলতে নারাজ। দমকল বিভাগকে(Fire Brigade) প্রশ্ন করা হলে জানা যায় অনুমতি নিতে যে স্কেচ দেওয়া হয়েছে তা মেলার মাঠ কে ঘিরে। রাস্তা ঘিরে দোকান এর উল্লেখ স্কেচে নেই। এই বিষয় তারা কিছু বলতে পারবে না।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য