ঝাড়গ্রামে স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।ঝাড়গ্রামের(Jhargram) দুবড়া স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা এ এন এম(ANM) দিদিমণি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ জনের উপর অভব্য আচরণ করেন। এমনকি গর্ভবতী মহিলাদেরও তিনি গালিগালাজ করেন বলে অভিযোগ।

এই ঘটনা ঘটার পর ব্লক স্বাস্থ্য আধিকারিক এর কাছে বেশ কয়েকবার অভিযোগ জানানো হয়েছিল কিন্তু ব্লক স্বাস্থ্য দপ্তর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ব্লক স্বাস্থ্য আধিকারিক ঘটনাস্থলে এসে বিষয়টির মীমাংসা না করা পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্রে তালা লাগানো থাকবে বলেই জানিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। আরও অভিযোগ দুবড়া গ্রামীণ এই স্বাস্থ্য কেন্দ্রে যে সমস্ত আশা কর্মীরা কাজ করেন তাদেরকেও এন এম কল্পনা পাল নিয়মিত মারধর করেন।

ব্লক স্বাস্থ্য আধিকারিক এর কাছে লিখিত অভিযোগ জানানো সত্বেও কোন সূরাহা হয়নি। এদিন ওই স্বাস্থ্য কেন্দ্রে তালা লাগিয়ে দেওয়ার পর ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ।প্রচুর সংখ্যক পুলিশ সেখানে আসে। কটনাস্থলে নিয়ে আসা হয় প্রচুর মহিলা পুলিশ কর্মীও। দীর্ঘ আলোচনার পর সমাধানের রাস্তা বের হয়।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা