মৌমাছির আতঙ্কে বন্ধ ঝাড়গ্রাম হাসপাতালের আউটডোরের গেট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: মৌমাছির আতঙ্কে বন্ধ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর গেট। কামড়ে আহত ডাক্তার-রোগী সহ একাধিক।মৌমাছির (Bee) তাণ্ডবে কার্যত স্তব্ধ হয়ে গেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর (Outdoor)পরিষেবা। শুক্রবার থেকে হাসপাতালের আউটডোর বিভাগের দিকের মূল গেট বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনেরা।

জানা গিয়েছে, হাসপাতালের সামনের একটি বড় গাছের উপরে বিশাল একটি মৌচাক তৈরি হয়েছে। সেখান থেকেই আচমকা মৌমাছির ঝাঁক নেমে এসে হাসপাতাল চত্বরে হুল ফোটাতে শুরু করে। এই ঘটনায় এক চিকিৎসক, কয়েকজন হাসপাতাল কর্মী ও রোগীর পরিজন আহত হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে।পরিস্থিতি সামাল দিতে শনিবার রাতে বন দফতর ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পরও মৌচাক সরানো সম্ভব হয়নি বলে জানা গেছে। ফলে নিরাপত্তার কথা ভেবে আউটডোর বিভাগের সমস্ত গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে পরিষেবা স্বাভাবিক করা সম্ভব নয়। কীভাবে নিরাপদ উপায়ে মৌচাক (Beehive) সরানো যাবে এবং আগের পরিস্থিতি ফিরিয়ে আনা যাবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে।ঝাড়গ্রাম হাসপাতালের পক্ষ থেকে বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মৌচাকটি হাসপাতালের গেটের সামনে বড় গাছের থেকে সরানোর জন্য বন দফতরের (Forest Department)সহযোগিতা চেয়েছেন ঝাড়গ্রাম হাসপাতাল কর্তৃপক্ষ।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ