অস্ত্রোপচারের পরে চোখের ড্রপের বদলে দেওয়া হল বাচ্চাদের পেটের ব্যাথার ওষুধ, হুলুস্থুলু ঝাড়গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: চোখের অপারেশনের পর আই ড্রপের বদলে দেওয়া হল শিশুদের পেট খারাপের ওষুধ।সরকারি হাসপাতালে ছানি অপারেশনের পর চোখের ড্রপ(Eye Drop) লিখে দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাসি কাউন্টার থেকে মেলে সেই ফ্রি ওষুধও। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সরল বিশ্বাসে তা ব্যবহার করেন ঝাড়গ্রাম শহরের শিরিষচক এলাকার বাসিন্দা হাঁসি দাস। আর তারপরেই বিপত্তি। অভিযোগ, নির্ধারিত চোখের ড্রপের বদলে, দেওয়া হয়েছে বাচ্চাদের পেটের ব্যাথা উপশমের ওষুধ।

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের(Jhargram Medical College Hospital) এমএসভিপি বিষয়টি সম্পর্কে জানতে পেরে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন।এদিকে লিখিতভাবে দু-দুবার অভিযোগ পত্র জমা দিয়েছেন ভুক্তভোগী প্রৌঢ়া।জেলা শাসকের দপ্তরে জানিয়েছেন অভিযোগ।তবে স্বাস্থ্য দফতর থেকে এখন কোনও ডাক পাননি। এরই মাঝে চোখের মনিতে ব্যথা বাড়তে থাকায় বেড়েছে দুশ্চিন্তাও।

সরকারি হাসপাতালে চিকিৎসা বিভ্রাটের নজির মোটেই নতুন নয়। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের সাম্প্রতিক ঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার করুণ ছবিটা আবার সামনে এনেছে। কি করে চোখের মত গুরুত্বপূর্ণ অঙ্গে ভুল ওষুধ দেওয়া হল তা নিয়ে শোরগোল দেখা দিয়েছে। সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা।

মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টার জেরে বিঘ্নিত পরিষেবা, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে ট্রেন

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর