জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল হাতি তাড়ানো হুলা পার্টি

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: মোট ৭ দাবি নিয়ে ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন ঝাড়গ্রামের হাতি তাড়ানো হুলা পার্টির সদস্যরা। সোমবার ঝাড়গ্রামের(Jhargram)হাতি তাড়ানোর সকল কর্মীরা ঝাড়গ্রামে উপস্থিত হন এবং ৭ দফা দাবি নিয়ে তাদের ডেপুটেশন পেশ করেন। তাদের মূলত দাবী হাতি ড্রাইভের কাজের জন্য সকল হুলা পার্টির সদস্যদের পর্যাপ্ত হাতি তাড়ানোর সরঞ্জাম সহ সেফটি কিট(Safety Kit) প্রদান করতে হবে।

এছাড়াও হাতির হানায় কোনো হুলা পার্টির সদস্য নিহত হলে ১৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ সহ পরিবারের একজন সদস্যকে দ্রুত চাকরি প্রদান করতে হবে। এইসব দাবি সহ মোট ৭ দফা দাবি নিয়ে আজ জেলাশাসকের কার্যালয়ে এসে জেলাশাসকের(DM) কাছে ডেপুটেশন জমা দিলেন হুলা পার্টির সদস্যরা। ইতিমধ্যেই সমস্ত হুলা পার্টি সদস্যরা হাতি তাড়ানো থেকে বিরত রয়েছেন। হুলা পার্টির সদস্যরা জানান, তাদের দাবি না মানা হলে তাদের কর্মবিরতি চলছে চলবে।

আর এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ।কারণ এলাকায় হাতি প্রবেশ করলে একমাত্র গাইড করেন এই হুলা পার্টি সদস্যরা। আর তারা কাজ না করায় বুনো হাতিরা গ্রামের মধ্যে প্রবেশ করে হামলা চালাচ্ছে। সেই হাতি তাড়াতে গিয়ে প্রাণ হারাচ্ছেন গ্রামবাসীরা। বন্য হাতির হামলায় আতঙ্কে ভুগছে ঝাড়গ্রামবাসী।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য