ঝাড়গ্রামে লেভেল ক্রসিং- এর যানজটে চরম দুর্ভোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের বুক চিরে গিয়েছে রেললাইন। একদিকে খড়্গপুর জংশন অন্যদিকে টাটানগর ও রৌরকেল্লা জংশন। ফলে খুবই গুরুত্বপূর্ণ এই রেললাইন। বর্তমানে এই রুটে তৃতীয় লাইন চালু করেছে ভারতীয় রেল। ফলে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে মালগাড়ির যাতায়াত। এর কারণ শিল্পনগরী টাটানগর বা রৌরকেল্লার দিকে প্রচুর মালগাড়ি যাতায়াত করে খড়্গপুর বা কলকাতায়। ফলে ঝাড়গ্রাম(Jhargram) শহরের লেভেল ক্রশিংয়ে প্রতিদিন তৈরি হয় তীব্র যানজট। স্থানীয়দের দাবি, কোনও কোনও সময় ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকে রেলগেট। ফলে প্রায়শই নিজেদের ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। যদিও ঝাড়গ্রামের সাংসদের দাবি, খুব শীঘ্রই ঝাড়গ্রামে দুটি লেভেল ক্রশিং তুলে দিয়ে ফ্লাইওভার করা হবে। কিন্তু তা কবে হবে। সেটা অজানা।

একসময় ঝাড়গ্রামে তিনটি লেভেল ক্রশিং ছিল। প্রায় ১০ বছর আগে শহরের কেন্দ্রস্থলে ৫ নম্বর জাতীয় সড়কের উপর একটি ফ্লাইওভার তৈরি হয়। কিন্তু বাকি দুটি লেভেল ক্রশিং আজও রয়ে গিয়েছে। এরমধ্যে কদম কানন(Kadam Kanan) এলাকায় যে লেভেল ক্রশিং রয়েছে সেটির জন্য অপেক্ষা করে নিত্য যানজট। স্থানীয়দের বক্তব্য, সময়ের সঙ্গে ঝাড়গ্রাম শহরের বহর বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে লোকসংখ্যা ও গাড়ির পরিমান। কদমকানন ও আশেপাশের গ্রামগুলি এখন যথেষ্ট জনবহুল। তাই গাড়ির যাতায়াত বেড়েছে। এর জেরেই একবার লেভেল ক্রশিংয়ের গেট বন্ধ হলে শুরু হয়ে যায় যানজট।এলাকাবাসীদের দাবি, বহু ক্ষেত্রে রোগী নিয়ে আটকে পড়ে এম্বুলেন্স(Ambulance)। আবার স্কুলপড়ুয়াদের সময়মতো স্কুলে পৌঁছে দেওয়া যায় না।

কিছু মানুষের অভিযোগ, রেলকর্মীরা ট্রেন আসার বহু আগেই বন্ধ করে দেন রেলগেট। কখনও একসঙ্গে দুই বা তিনটি ট্রেন পাশ করানো হয় রেলগেট বন্ধ রেখে। মালগাড়ি থাকলে সময় অনেক বেশি লাগে। ফলে যানজট তৈরি হয়ে যায়।কদম কানন এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসছেন। তাঁদের প্রশ্ন, কবে কমবে তাঁদের এই নিত্য যন্ত্রণার ছবি? এই ব্যাপারে যোগাযোগ করা হয় ঝাড়গ্রামের সাংসদ(MP) কুনার হেমব্রমের সঙ্গে। বিজেপির সাংসদ জানান, রেলগেটের সমস্যা সম্পর্কে তিনি অবহিত। তিনি ঝাড়গ্রামে দুটি রেলগেট তুলে দিয়ে ফ্লাইওভার(Fly Over) বা আন্ডারপাশ তৈরির প্রস্তাব জমা দিয়েছেন রেল মন্ত্রকের কাছে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছেও দরবার করেছেন। ঝাড়গ্রামের সাংসদ দাবি করেন, কদমকাননের জন্য ফ্লাই ওভার তৈরির প্রস্তাব পাশ হয়েছে, ডিপিআর তৈরির কাজ চলছে। কিন্তু বিস্তারিত কাজের জন্য জমির প্রয়োজন, তা নিয়ে গড়িমসি চলছে ।

রেলের গতি বৃদ্ধি ও দুর্ঘটনা এড়াতে লেভেল ক্রশিং তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক। কিন্তু আমাদের রাজ্যে জমিজটে বহু পরিকল্পনা বাস্তবায়িত হতে পারছে না বলেই দাবি বিরোধী রাজনৈতিক দলগুলির। ঝাড়গ্রাম শহরের মধ্যে গুরুত্বপূর্ণ কদমকানন রেলগেট নিয়েও একই সমস্যা। এদিকে রোজই প্রায় তীব্র যানজটে হাঁসফাঁস করতে হচ্ছে ঝাড়গ্রামবাসীদের। এখন দেখার রেললাইনের উপর রেলব্রিজ তৈরির উদ্যোগকে কতটা সাহায্য করে রাজ্য সরকার। অপেক্ষায় ঝাড়গ্রামবাসী।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা