ঝাড়গ্রামের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

Share:

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:ঝাড়গ্রামের কলাবনী এলাকায় হঠাৎ শাল জঙ্গলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা দ্রুত ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। অন্যদিকে, আগুইবনীর ডিভি বাকশোল এলাকায় জঙ্গলে আগুন নেভাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম কল্পনা মাহাত (৬৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাল জঙ্গলের আগুন ক্রমশ তাঁর বাড়ির দিকে এগিয়ে আসতে দেখে তিনি আগুন নেভানোর চেষ্টা করেন। সেই সময়ই আগুনের গ্রাসে পড়ে গুরুতরভাবে দগ্ধ হন তিনি।

পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পরিবারের অভিযোগ, জঙ্গলে আগুন লাগার খবর বন দফতরকে জানানো হয়েছিল। যদি সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হত, তবে এই মর্মান্তিক মৃত্যু এড়ানো যেত বলে তাঁদের দাবি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দোলের দিন ওই আদিবাসী পরিবারে। মাঝেমধ্যেই জঙ্গলে অসতর্কতার দরুন আগুন লাগছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না ঘটে তার জন্য বারবার বন দফতরের পক্ষ থেকে এলাকায় প্রচার চালানো হচ্ছে। কি করে আগুন লাগছে তা জানতে বন দফতর তদন্ত করছে।মৃত বৃদ্ধার ছেলে জানান, আগুন দোলের দিন দুপুরে যেভাবে ছুটে আসছিল। পাশেই তাদের বাঁশবাগান ছিল। বৃদ্ধা মা যাতে বাঁশ বাগানে আগুন না ছড়িয়ে পড়ে তার জন্য আগুন নেভাতে যান। আর তাতেই আগুন নেভাতে গিয়ে তিনিই ঝলসে যান।

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?