দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ঝাড়গ্রাম জেলা পুলিশের মানবিক মুখ জঙ্গলমহলে

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ফের ঝাড়গ্রাম জেলা পুলিশের মানবিক মুখ জঙ্গলমহলে। এবার ঝাড়গ্রাম থানার পুলিশের উদ্যোগে আয়োজিত হলো চক্ষু পরীক্ষা শিবির। এদিন বুধবার ঝাড়গ্রাম(Jhargram) শহরের আইটিআই মাঠে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে আয়োজন করা হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে এই চক্ষু পরীক্ষা শিবির থেকে মোট ২৩৫ জন চক্ষু পরীক্ষা করান। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা এই চক্ষু পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পুলিশের এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে মানুষের সাড়া ছিল ব্যাপক। এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত হয়েছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের এডিশনাল এসপি (হেডকোয়ার্টার) কল্যাণ সরকার, ঝাড়গ্রাম থানার আইসি(IC) বিপ্লব কর্মকার, পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই শিবিরে ঝাড়গ্রামের বিভিন্ন ওয়ার্ড থেকে সাধারণ মানুষ এসে তাদের চোখ পরীক্ষা করান। পাশাপাশি পুলিশ সাধারণ মানুষের পাশে যেভাবে এসে দাঁড়ায় তাতে বারবার পুলিশের মানবিক মুখ উঠে এসেছে জঙ্গলমহলে।

সিভিক থেকে শুরু করে সাধারণ পুলিশ কর্মী সকলে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে বিভিন্ন সময়ে দাঁড়িয়েছে । এর আগে জঙ্গলমহলে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ করানো হয়। মেধাবী ছাত্রদের কোচিং ক্লাসের সুবিধা করে দেওয়ায় পাশপাশি এমনকি ছাত্র-ছাত্রীদের পড়ার উপকরণ বিলি করা হয়। শুধু তাই নয়, জঙ্গলমহলে যে সকল ছেলেমেয়েরা খেলাধুলায় পারদর্শী তাদের খেলা সরঞ্জাম হাতে তুলে দেওয়া হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় তা নিয়ে, ট্রেনিং দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণেরও ব্যবস্থা করে পুলিশ। শীতের সময় জঙ্গলমহলে দরিদ্রদের হাতে তুলে দেওয়া হয় কম্বল।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ